আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

কবিতা বিকেলের অনবদ্য প্রযোজনা ‘উত্তর মেঘ’

কবিতা বিকেলের অনবদ্য প্রযোজনা ‘উত্তর মেঘ’

২১শে মে শনিবার সন্ধ্যায় সিডনীর ব্যঙ্কসটাউনে ব্রায়ান ব্রাউন থিয়েটার’ অডিটরিয়ামে মঞ্চস্থ হলো কবিতা বিকেল প্রযোজিত উত্তর মেঘ’। কোভিড কালীন প্রতিনিয়ত জীবনচিত্র নিয়ে একটি সমন্বিত আখ্যান এই উত্তর মেঘ’। পৃথিবীর মানুষেরা যে আতংকে দিনাতিপাত করেছিলো, ভুলতে বসেছিলো প্রানভরে নিঃশ্বাস নেয়ার কথা, ঘরে বদ্ধ থাকা শ্বাস রুদ্ধকরা সময়, এমনকি স্বজনের লাশ স্পর্শ করার বা বিদায় জানানোর সেই মর্মান্তিক শোকগাঁথা ফুটে উঠেছিলো উত্তর মেঘ’-এর প্রতিটি সংলাপ আর অভিব্যক্তিতে।

কবিতা বিকেলের এই প্রযোজনাটির মূল ভাবনা ও চিত্রায়ন ছিলো মহামারী কোভিডকালিন সময় ও প্রেক্ষাপট। ইস্রাফিলের শিঙ্গা, মিরর মিরর, লকডাউন, জীবন ফুরালো নাকি, মা-মেয়েকে, কোয়ারাইন্টাইন, লং ডিসটেন্স রিলেশান, মগজে লকডাউন, মনোলগ, আইসিইউ, অভিজ্ঞান, বাঘবন্ধি, জয়তি, জাগো বাহে, নামে মুলতঃ ছিলো ছোট ছোট জীবনচিত্র আর অনুভুতির মঞ্চায়ন। সেইসাথে সুরেলা গান ও কথার এক অপূর্ব মিশ্রণে ব্র্যায়ান ব্রাউন অডিটরিয়াম সেদিন যেনো বৃষ্টিমুখর ঢাকার বেলি রোডের এক বিকল্প আমেজের পরিস্ফুটন। বিরতিতে ঝালমুড়ি, চা সহ নানা রকম দেশীয় খাবার পরিবেশে এনেছে আরো নতুন মাত্রা।

কবিতা বিকেলের এই প্রযোজনার সবচে প্রশংসা ও কৃতিত্বের দাবীদার প্রবাসে জন্মনেয়া কোমলপ্রাণ এ প্রজন্মের শিশু কিশোরের সাহসী অভিব্যিক্ত ও সংলাপ প্রক্ষেপণ। তাদের দৃঢ়তা ও সাবলীলতা উল্লেখ করার মতো। উত্তর মেঘ’ পরিবেশনায় নেপথ্যে আজান দিয়েছেন মোহাম্মদ আবদুর রাযযাক, পাশাপাশি যাদের পরিচর্যা ও উপস্থিতিতে ভাবনার বাস্তব মঞ্চায়ন সম্ভব হয়েছে তারা হলেন, মাহমুদা রুণু, আফসানা রুচি, মমতা চৌধুরী, ওয়াহীদা জলি, তৃষা গোমেজ, পলি ফরহাদ, আফ্রা অর্চি, শামায়লা চৌধুরী, রিখিয়া রাজন, রায়ান উদ্দীন, শেহজাইব চৌধুরী, শেহরীন চৌধুরী, রবিন উদ্দীন, অফ্রিদা মামুন, শাফরিনা চৌধুরী, ফারিবা মিম মামুন, নিথিলা আহমেদ, রোদেলা আহমেদ, রিখিয়া রাজন, মোহসিনা পারভীন, জসিম উদ্দীন, ওয়াসিফ আহমেদ শুভ, শাকিল চৌধুরী, তৃষা গোমেজ, শাকিল চৌধুরী।  

গানের অংশ অনুরণিত করেছেন তামিমা শাহরীন, উমাশংকর বড়ুয়া, অরিন্দম কাঞ্জিলাল, এবং শামায়লা চৌধুরী। নৃত্যে ছিলেন, অফ্রিদা মামুন, শাফরিনা চৌধুরী, আফ্রা অর্চি, ফারিবা মিম মামুন। তবলায় বিজয় সাহা,দোতারায় ফয়সাল আজিজ সজীব, গিটারে উমাশংকর বড়ুয়া এবং অরিন্দম কাঞ্জিলাল। কি-বোর্ডে অরিন্দম কাঞ্জিলাল এবং বিজয় সাহা। আলোক নিয়ন্ত্রন রিপন বড়ুয়া, শব্দ নিয়ন্ত্রন রথীন্দ্র নাথ ঢালী।

প্রত্যাহিক হাজারো ব্যস্ততায় একটি বাংলা নাটক তৈরী করা এবং হল ভরা দর্শক দের তুষ্ট করা এই প্রবাসে সহজ কথা নয়! কিন্তু উত্তর মেঘ’-উপস্থিত দর্শকদের তৃষ্ণা মিটিয়েছে জানিয়ে অনেক দর্শক এর পুনরায় মঞ্চায়ন আশা করছে। তাদের মতে, রাজন নন্দীর রচনা ও নির্দেশনায় ‘উত্তর মেঘ’ পরিশীলিত নাট্যচর্চার একটি যথার্থ উদাহরণ। প্রযোজনা সম্পর্কে রাজন নন্দী বলে্ন, “উত্তর মেঘ আমাদের সদ্য যাপিত জীবনের সংকলন। এ এমন মুখ দেখা আয়না যেখানে মনেরও ছবি পড়ে। ভাবনার জলছবি ভেসে উঠে, যেন কংক্রিটের মেঝেতে ভেজা পায়ে দৌড়ে চলে গেছে কোন শিশু! তেমনি সরল, বাঙ্গময় আর বিশ্বাসযোগ্য সে প্রতিবিম্ব”।

উল্লেখ্য, কবিতা বিকেল বাংলা সংস্কৃতি চর্চার একটি সম্বনিত পরিবৃত্ত। কবি ও লেখিকা মাহমুদা রুনুর সাংগঠনিক প্রচেষ্টা ও পরিচর্যায় কবিতা বিকেলের সতের বছরের পথচলায় রয়েছে নানা উল্লখ্যযোগ্য পরিবেশনা। কবিতা বিকেলের এবারের প্রযোজনার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন শ্রাবন্তী কাজী ও সুলাইমান আশরাফী দেওয়ান।  

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

  

শেয়ার করুন

পাঠকের মতামত