আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ক্যালিফোর্নিয়ায় গুরুতর অপরাধে অভিযুক্ত কিশোর-কিশোরীদের প্রাপ্তবয়স্ক বিবেচনা নয়: আদালত

ক্যালিফোর্নিয়ায় গুরুতর অপরাধে অভিযুক্ত কিশোর-কিশোরীদের প্রাপ্তবয়স্ক বিবেচনা নয়: আদালত

হত্যা, অগ্নিসংযোগ, ডাকাতি, ধর্ষণ ও অপহরণের মতো বিশেষ ও গুরুতর অপরাধে অভিযুক্ত কিশোর-কিশোরী যাদের বয়স ১৪-১৫, তাদের প্রাপ্তবয়স্কদের মতো আইনি বিচার ২০১৮ সালে নাকচ করে ক্যালিফোর্নিয়া রাজ্য। রাজ্যটির সুপ্রিমকোর্ট এবার সে আইনে সমর্থন জানিয়েছে।

আদালত বলেছে আইনটি প্রপোজিশন-৫৭ এর সঙ্গে বিরোধপূর্ণ নয়। যেটিতে দুবছর আগে ভোটাররা বিচারকদের ক্ষমতা দিয়েছিল অভিযুক্ত কিশোর-কিশোরীদের প্রাপ্তবয়স্কদের আদালতে বিচার করা যাবে কি না সে বিষয়ে।

অ্যাসোসিয়েট জাস্টিস জোসাহা গ্রোবান রায়ে লেখেন, এই সংশোধনীটি তরুণ অভিযুক্তদের পুনর্বাসন ও কারাগারের জনসংখ্যা হ্রাস করতে প্রপোজিশন-৫৭ এর সঙ্গে সঙ্গতিপূর্ণ।

এর আগে পাঁচটি লোয়ার অ্যাপিলেট কোর্ট সংশোধনীর সঙ্গে কোনো বিরোধ খুঁজে না পেলেও, ৬ষ্ঠ অ্যাপিলিয়েট আদালত ২০১৯ সালে জানান এসবি১৩৯১ ব্যালটের মাধ্যমে রহিত করা হয়েছে যা অসঙ্গতিপূর্ণ। বিরোধীরা বলছেন, রাজ্যের সংবিধান বলছে রাজ্যজুড়ে ভোট ছাড়া আইনপরিষদের ব্যালটে এটি পরিবর্তন করা যায় না।

এই রায় তরুণদের আরো কঠিন শাস্তি পাওয়া থেকে বিরত রাখবে। কিশোর আদালতে দণ্ডিতদের ২৫ বছরের আগ পর্যন্ত আটকানো যেতে পারে। তবে জননিরাপত্তার কথা ভেবে কৌঁসুলিরা বিচারকদের এ সময় আরো বাড়ানোর আবেদন করতে পারেন।


এলএবাংলাটাইমস/এনএইচ

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত