আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

কবে নাগাদ পাশ হতে পারে তৃতীয় প্রণোদনা প্যাকেজ?

কবে নাগাদ পাশ হতে পারে তৃতীয় প্রণোদনা প্যাকেজ?

ছবি: এলএবাংলাটাইমস

প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত ১ হাজার ৯০০ কোটি ডলারের তৃতীয় নাগরিক প্রণোদনা প্যাকেজ কবে পাশ হবে, এই নিয়ে চলছে জল্পনা-কল্পনা। মধ্য-মার্চে ১১ দশমিক ৪ মিলিয়ন কর্মীর বেকারভাতার মেয়াদ ফুরিয়ে যাবে। বাইডেন প্রশাসন চাইছে, এর আগেই প্রণোদনা প্যাকেজটি পাশ করিয়ে করোনায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের হাতে স্টিমুলাস চেকের অর্থ তুলে দিতে।

কিন্তু আসলে এই স্টিমুলাস চেকের অর্থ কবে নাগাদ পাওয়া যাবে, কবে বিলটি চূড়ান্তভাবে পাশ হবে- সেটি এখনো চূড়ান্ত হয়নি। এর আগে বেশকিছু ধাপের মধ্য দিয়ে যেতে হবে এই বিলটিকে। সিনেটের তর্ক বিতর্ক শেষে ভোটাভুটির মাধ্যমে চূড়ান্ত হবে বিলের ভাগ্য।

কবে নাগাদ বিলটি পাশ হতে পারে, এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা না গেলেও সিনেটের কার্যক্রমের উপর ভিত্তি করে কিছুটা অনুমান করা সম্ভব।

তার আগে জেনে নিন তৃতীয় নাগরিক প্রণোদনার আওতায় কী রয়েছে?

১) করোনার কারণে কর্মহীন বাসিন্দারা সাপ্তাহিক ৪০০ ডলার করে কর্মহীন ভাতা পাবেন।

২) বছরে ৭৫ হাজারের নিচে একক আয়কারী প্রত্যেকে পাবেন ১৪০০ ডলার স্টিমুলাস চেক।

৩) বিবাহিতরা যাদের আয় বছরে ১ লাখ ৫০ হাজার ডলার, তারা স্টিমুলাস চেকের আওতায় ২৮০০ ডলার পাবেন।

৪) যাদের পরিবারে বাচ্চা আছে তারা প্রতি পোষ্যের জন্য ১৪০০ ডলার করে পাবেন। এর মানে একটি পরিবারে চারজন সদস্য থাকলে তারা পাবেন ৫ হাজার ৬০০ ডলার।

কবে পাওয়া যাবে স্টিমুলাস চেকের অর্থ? কবে হবে সিনেটের ভোটগ্রহণ?

বাইডেন ঘোষিত ‘আমেরিকান রেসকিউ প্ল্যান’ নামক তৃতীয় নাগরিক প্রণোদনা প্যাকেজের অর্থ খুব ‘কুইক একশনের’ আওতায় পাশ করাতে চাইছেন বাইডেন।

তৃতীয় নাগরিক প্রণোদনা প্যাকেজের বিলটি এখন সিনেটে পাশের অপেক্ষায় আছে। যদি সিনেট চলতি সপ্তাহের মধ্যে সিনেটে ডেমোক্রেটিকরা তাদের নিজস্ব প্রস্তাবনা পাশ করাতে পারে, তবে হাউজে এটি পুনরায় পাশের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ১৪ এপ্রিলের আগেই বিলটি বাইডেন চূড়ান্তভাবে সই করতে পারবেন। কর্মহীনদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই বর্ধিত ভাতা সমন্বয়ের সুযোগ থাকবে তখন। এরপরই আইআরএসের মাধ্যমে স্টিমুলাস চেকের অর্থ বাসিন্দাদের কাছে পৌঁছে যেতে পারে।

আগামী বুধবার সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার বিলটি আনুষ্ঠানিকভাবে সিনেটে উপস্থাপন করবে। পরবর্তীতে ২০ ঘণ্টা বিতর্কের পর বিলটির বিষয়ে ভোটাভুটি হবে। আগামী শুক্রবার সকালের মধ্যে ভোটের ফলাফল চূড়ান্তভাবে জানা যাবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত