আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

২৫ বছর যুক্তরাষ্ট্রে থেকেও সুপ্রিম কোর্টের রায়ে নির্বাসন এড়াতে ব্যর্থ অভিবাসী

২৫ বছর যুক্তরাষ্ট্রে থেকেও সুপ্রিম কোর্টের রায়ে নির্বাসন এড়াতে ব্যর্থ অভিবাসী

ছবি: এলএবাংলাটাইমস

২৫ বছর যুক্তরাষ্ট্রে থেকেও নির্বাসন এড়াতে ব্যর্থ হলো ক্লেমেন্ট পেরেইডা নামের এক ব্যক্তি। সোশ্যাল সিকিউরিটি নাম্বার জালিয়াতি করে চাকরি নেওয়ায় রাজ্য আদালত থেকে নির্বাসনের রায় পান তিনি।

নির্বাসন এড়াতে সুপ্রিমকোর্টে আপিল করার পর রাজ্য আদালতের রায় বহাল রাখা হয়। বৃহস্পতিবার (৪ মার্চ) সুপ্রিমকোর্ট ৫-৩ ভোটে পেরেইডার নির্বাসন আদেশ বহাল রেখেছে।

সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের নির্বাসন প্রক্রিয়া এড়ানো এখন থেকে আরো কঠিন হয়ে গেলো বলে মনে করা হচ্ছে।

১৯৯৫ সালে ম্যাক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান পেরেইডা। ভুয়া সোশ্যাল সিকিউরিটি নাম্বার ব্যবহার করে পরবর্তীতে তিনি চাকরি নেন।

কিন্তু ২০০৯ সালে তার সোশ্যাল সিকিউরিটি নাম্বার ভুয়া বলে সাব্যস্ত হয় ও ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি তার বিরুদ্ধে নির্বাসনের নির্দেশ জারি করে।

পরে নির্বাসন নির্দেশ বাতিলের জন্য আবেদন করেন পেরেইডা। তবে রাজ্যের ইমিগ্রেশন বিচারক তার আবেদনটি নাকচ করে দেয়।

পরবর্তীতে পেরেইডার আইনজীবী সুপ্রিমকোর্টে এই নির্বাসন আদেশ বাতিলের আবেদন জানায়। কিন্তু আজ সেই আবেদনও বাতিল করে দিয়ে নির্বাসনের রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট।

পেরেইডার পক্ষে ডেমোক্রেটিক ঘরানার বিচারকরা দাঁড়ালেও রিপাবলিকানদের ভোটে নির্বাসন এড়াতে ব্যর্থ হোন পেরেইডা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত