আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ট্রাম্প আরোপিত অভিবাসন সংক্রান্ত ‘পাবলিক চার্জ’ নীতি পরিবর্তন হচ্ছে

ট্রাম্প আরোপিত অভিবাসন সংক্রান্ত ‘পাবলিক চার্জ’ নীতি পরিবর্তন হচ্ছে

ছবি: এলএবাংলাটাইমস

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় আরোপিত ‘পাবলিক চার্জ’ নামের অর্থনৈতিক সামর্থ্যসংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছেন। ফলে এই সংক্রান্ত কড়াকড়ির অবসান হতে যাচ্ছে।

ট্রাম্পের অভিবাসন নীতির অংশ হিসেবে ‘পাবলিক চার্জ’ বিধিতে কড়াকড়ি আরোপ করা হয়েছিল। ট্রাম্পের আরোপিত নীতি অনুযায়ী, যে সব অভিবাসী সরকারি সাহায্য গ্রহণ করবে, তাদের গ্রিন কার্ড দেওয়া হবে না। এমন নীতির ফলে পারিবারিক অভিবাসনে যুক্তরাষ্ট্রে আসার জন্য আগ্রহী লোকজন বিপদে পড়ে যায়।

বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ‘পাবলিক চার্জ’ বিধিমালা জরুরি ভিত্তিতে পুনরায় মূল্যায়নের নির্দেশ দিয়েছেন।

বাইডেন প্রশাসনের ভারপ্রাপ্ত সলিসিটার জেনারেল এলিজাবেথ প্রেলগার ৯ মার্চ এ নিয়ে সুপ্রিম কোর্টে ট্রাম্প আরোপিত এই নীতির বিরুদ্ধে আবেদন জানান। তিনি বলেন, সব পক্ষের সম্মতির কারণে মামলাটি যেন বাতিল ঘোষণা করা হয়। পরে মামলাটি বাতিল করে দেন মার্কিন সুপ্রিম কোর্ট।

লিগ্যাল এইড সোসাইটির আইনজীবী সুজান উয়েলবার বলেছেন, প্রশাসন ও আদালতের এই পদক্ষেপ অভিবাসীদের জন্য স্বস্তি এনে দেবে। বাইডেন প্রশাসনের বিধিমালার পুনরায় মূল্যায়ন পর্যন্ত ট্রাম্প আরোপিত বিধিমালা স্থগিত থাকবে।

বাইডেন ‘পাবলিক চার্জ’ নীতিমালা অবিলম্বে পুনর্মূল্যায়ন ও বিবেচনা করে স্পষ্টভাবে জনগণের কাছে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। ‘পাবলিক চার্জ’ নীতিমালায় উদ্বিগ্ন লোকজনের মধ্যে যাতে কোনো সন্দেহ না থাকে, তার জন্য পরিষ্কার করে তা ব্যাখ্যা করতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে তিনি নির্দেশ দিয়েছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত