আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

কবে নাগাদ পাবেন স্টিমুলাস চেকের অর্থ? কীভাবে পাওয়া যাবে? কী জানা প্রয়োজন?

কবে নাগাদ পাবেন স্টিমুলাস চেকের অর্থ? কীভাবে পাওয়া যাবে? কী জানা প্রয়োজন?

ছবি: এলএবাংলাটাইমস

১ হাজার ৯০০ কোটি ডলারের তৃতীয় নাগরিক প্রণোদনা প্যাকেজে সই করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ফলে আগামী সপ্তাহ থেকে ১৪০০ ডলার স্টিমুলাস চেকের অর্থ প্রদানের প্রক্রিয়া শুরু হচ্ছে।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যেই বাসিন্দাদের নাগরিক প্রণোদনার অর্থ তাদের ব্যাংক একাউন্টের মাধ্যমে ডিরেক্ট ডিপোজিট হওয়া শুরু হবে। তবে তিনি আরো জানান, কোটি কোটি বাসিন্দাকে স্টিমুলাস চেকের অর্থ প্রদান করতে আগামী কয়েক সপ্তাহ পর্যন্ত সময়ে লেগে যাবে।

মূলত তিনটি উপায়ে তৃতীয় নাগরিক প্রণোদনা প্যাকেজের স্টিমুলাস চেক পেতে পারবেন মার্কিনীরা।

ডিরেক্ট-ডিপোজিট রেসিপেন্ট: ডিরেক্ট-ডিপোজিট রেসিপেন্টরা সাধারণত প্রথম ধাপেই স্টিমুলাস চেকের অর্থ পেয়ে থাকেন। তবে অনেক সময় টেম্পোরারি একাউন্টে অর্থ ডিপোজিট করার ক্ষেত্রে ব্যাংক সেটিকে বাতিল করে দেয়। সেক্ষেত্রে তাদের অর্থ ইআইপি কার্ডের মাধ্যমে প্রদান করা হয় অথবা সমস্যাটি সমাধানের জন্য অপেক্ষা করতে হয়।  

পেপার-চেক: আইআরএস দ্বিতীয় ধাপে পেপার-চেকের মাধ্যমে বাসিন্দাদের অর্থ প্রদান করে থাকে। ফিজিক্যাল চেকের মেইল আসতে অনেক সময় কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে। তবে চেক পৌঁছানো মাত্রই ওই স্টিমুলাস চেকের অর্থ ডিপোজিট বা ক্যাশ করা যাবে।

ইআইপি কার্ড: প্রিপেইড ডেবিট কার্ডের মাধ্যমে সর্বশেষ ধাপে স্টিমুলাস চেকের অর্থ প্রদান করা হয়ে থাকে। কার্ড অনলাইনের মাধ্যমে এক্টিভ করা হয়ে থাকে। তবে ডেবিট কার্ডের মাধ্যমে অর্থ উত্তোলণ করতে দেরি হতে পারে।

তবে বাসিন্দারা প্রথম ও দ্বিতীয় নাগরিক প্রণোদনার ক্ষেত্রে যেই উপায়ে স্টিমুলাস চেকের অর্থ পেয়েছিলো, তৃতীয় নাগরিক প্রণোদনা প্যাকেজের ক্ষেত্রে সেই একই উপায়ে স্টিমুলাস চেকের অর্থ নাও পেতে পারেন বাসিন্দারা। আইআরএস বাসিন্দাদের পেমেন্ট-গ্রুপ পরিবর্তন করে দিতে পারে। প্রথম ও দ্বিতীয় নাগরিক প্রণোদনার ক্ষেত্রে অনেকের পেমেন্ট-গ্রুপ পরিবর্তন করা হয়েছিলো।

নতুন ট্যাক্স কাটঅফ সিজন শুরু হওয়ার আগে বাসিন্দাদের স্টিমুলাস চেকের অর্থ প্রদানের জন্য আইআরএস ও ট্রেজারির কাছে ৩০০ দিন সময় আছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাসিন্দারা স্টিমুলাস চেকের অর্থ পেতে থাকবেন।

তবে কবে নাগাদ কে স্টিমুলাস চেকের অর্থ পেতে পাবেন, সেটি জানতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম টুল সক্রিয় করা হচ্ছে শীঘ্রই। এই টুলের মাধ্যমে বাসিন্দারা কবে নাগাদ অর্থ পাবেন, সেটি জানতে পারবেন।

তবে কে কতো পরিমাণ অর্থ স্টিমুলাস চেকের আওতায় পাবেন, এটি আইআরএস কোন সালের ট্যাক্স ফাইলিং নিয়ে কাজ করছে সেটার উপর নির্ভর করবে। অনেকে ২০২০ সালের টয়াক্স ফাইলিং করলেও ২০১৯ সালের ট্যাক্স ফাইলিং এর উপর ভিত্তি করে অর্থ পেতে পারেন।

তবে কেউ কাঙ্খিত পরিমাণ অর্থ না পেলে চিন্তার কোনো কারণ নেই। আইআরএস ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘মিসিং স্টিমুলাস মানি’র আবেদন গ্রহণ করবে। যেমন, যদি ২০১৯ সালের ট্যাক্স ফাইলিং এর উপর ভিত্তি করে স্টিমুলাস চেকের অর্থ প্রদান করা হয় এবং ২০২০ সালে যদি সেই পরিবারে কোনো সন্তান জন্ম নেয়, তবে আবেদনের প্রেক্ষিতে বাকি প্রাপ্য অর্থ প্রদান করা হবে।

তবে কিছু কাজ সেরে রাখলে স্টিমুলাস চেকের অর্থ আগেভাগে পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন- ২০২০ সালের ট্যাক্স ফাইল ইস্যু করার সময় আইআরএসে ডিরেক্ট ডিপোজিটের জন্য আবেদন করে রাখা যেতে পারে। যদি আবেদন করা থাকে, তবে সেই তথ্যগুলো নির্ভূল আছে কী না, সেটি যাচাই করে দেখা যেতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত