আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

যুক্তরাষ্ট্রে শিশু জন্মহার কমেছে রেকর্ড সংখ্যক

যুক্তরাষ্ট্রে শিশু জন্মহার কমেছে রেকর্ড সংখ্যক

ছবি: এলএবাংলাটাইমস

টানা ছয় বছরের মতো ২০২০ সালেও যুক্তরাষ্ট্রে শিশু জন্মের হার রেকর্ড সংখ্যক কমেছে। পরিসংখ্যানে দেখা গেছে, ১৯৭৯ সালের পর সর্বনিম্ন শিশু জন্ম নিয়েছে গত বছর।

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ও ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিসটিকস সূত্র অনুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্রে ৩ দশমিক ৬ মিলিয়ন শিশু জন্মগ্রহণ করেছে। গত বছর থেকে শিশু জন্মহার কমেছে চার শতাংশ৷

সকল জাতিগোষ্ঠী ও নৃ-গোষ্ঠীর মধ্যেই জন্মহার কমেছে বলে প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে৷

বিশেষজ্ঞরা বলছেন, দেশের সাম্প্রতিক অবস্থা জন্ম হার কমে যাওয়ার পিছনে দায়ী। করোনাভাইরাসের সংক্রমণের কারণেও জন্মহার কমেছে উল্লেখযোগ্য হারে।

গর্ভধারণের উপযুক্ত ১৪ থেকে ৪৪ বছর বয়েসী নারীদের উপর সিডিসি এই পর্যালোচনা চালায়। ফার্টিলিটি রেটের সাথে শিশু জন্মের হার তুলনা করে জন্মহার রেকর্ড করা হয়েছে।

২০২০ সালে প্রতি ১ হাজার নারীর মধ্যে সাধারণ ফার্টলিটি রেট ছিলো ৫৬টি শিশু। ১৯৬০ সালের পর শিশু জন্ম হারের দিক থেকে এটিই সর্বনিম্ন।

সিডিসির তথ্য অনুযায়ী, ১৯৭১ সালের পর ২০০৭ সাল থেকে জন্মহার কমছেই। বর্তমানে যুক্তরাষ্ট্রে শিশু জন্মহার ১ দশমিক ৬ শতাংশ- এটিই সর্বনিম্ন রেকর্ড৷

জন্মহার কমতে থাকার কারণ কী?

দ্য পিও রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, মার্কিনী নারীরা এখন বেশি বয়সে মা হচ্ছেন। এর কারণ, শিক্ষাক্ষেত্রে অর্জন ও কর্মক্ষেত্রে চাপ৷ ২০১০ সালে গড়ে ২৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রের নারীরা মা হতেন, এখন ২৭ বছর বয়সে মা হচ্ছেন মার্কিন নারীরা। এছাড়া করোনার কারণেও শিশু জন্মহার অনেক কমে গেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত