আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

জ্বালানি পাইপলাইনে সাইবার হামলা: জরুরি আইন জারি

জ্বালানি পাইপলাইনে সাইবার হামলা: জরুরি আইন জারি

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ জ্বালানি সরবরাহ প্রতিষ্ঠান কলোনিয়ান পাইপলাইন সাইবার হামলার শিকার হয়ে কার্যক্রম সম্পূর্ন বন্ধ রেখেছে।

ফলে যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি আইন জারি করেছে কর্তৃপক্ষ। এই আইনের ফলে, জ্বালানি বহনকারী গাড়ির চালকেরা স্থলপথে আরো বেশি সময় ও সহজে জ্বালানি বহন করতে পারবে।

রবিবার (৯ মে) এই জরুরি আইনটি জারি করেছে কর্তৃপক্ষ। এর ফলে ১৮ রাজ্যের চালকেরা ডিজেল, গ্যাসোলিন ও জেট ফুয়েলসহ অন্যান্য পরিশোধক জ্বালানি বহনের সময় বাড়তি সময় কাজ করতে পারবে।

গত শুক্রবার থেকেই কলোনিয়াল পাইপলাইনের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে জ্বালানি সংকট সৃষ্টি হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। তাই এই নিয়ম জারি করেছে কর্তৃপক্ষ।

আলাবামা, আরকানাস, ডিস্ট্রিক্ট অব কলুম্বিয়া, ফ্লোরিডা, ডেলওয়ারে, জর্জিয়া, ক্যানটাকি, নিউ ইয়র্ক, নিউ জার্সি, মিসিসিপি, লুইজিয়ানা, মেরিল্যান্ড, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া, সাউথ ক্যারোলিনা, টেনেসে, টেক্সাস ও ভার্জিনিয়া রাজ্যে এই আইন বহাল থাকবে।

বিশেষজ্ঞরা বলছেন, কলোনিয়ান পাইপলাইনে সৃষ্ট এই সংকটের কারণে জ্বালানির মূল্য দুই থেকে তিন শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। তবে কার্যক্রম বন্ধ থাকলে আরো সংকটের সৃষ্টি হবে।

ইন্ডিপেন্ডেন্ট অয়েল মার্কেট অ্যানালিস্ট গৌরভ শর্মা বলেন, 'টেক্সাসে অপরিশোধিত অনেক জ্বালানি পরে আছে। মঙ্গলবারের মধ্যে পাইপলাইনের সরবরাহ শুরু না হলে বড় সমস্যার সৃষ্টি হবে৷ সর্ব প্রথম আটলান্টা ও টেনেসেতে এর প্রভাব পড়বে। এরপর ডমিনো এফেক্ট পড়বে নিউ ইয়র্কে'।

বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, এই সাইবার হামলার পিছনে দায়ী ডার্কসাইড নামের সাইবার ক্রিমিনাল গ্রুপ। তারা ১০০ জিবি তথ্য হাতিয়ে নিয়েছে ও এর জন্য অর্থ দাবি করছে।

কলোনিয়ান পাইপলাইন যুক্তরাষ্ট্রের পরিশোধক প্রতিষ্ঠানগুলোকে গালফ কোস্ট থেকে সাউদার্ন ও ইস্টার্ন অংশে জ্বালানি সরবরাহ করে থাকে৷ এই প্রতিষ্ঠানটি প্রতিদিন ২ দশমিক ৫ মিলিয়ন ব্যারেল গ্যাসোলিন, ডিজেল, জেট ফুয়েল এবং অন্যান্য পরিশোধক জ্বালানি ৫ হাজার ৫০০ মাইল লাইনের মাধ্যমে সরবরাহ করে থাকে। ইস্ট কোস্টের ৪৫ শতাংশ জ্বালানির যোগানদাতা এই প্রতিষ্ঠানটি।

শুক্রবার সাইবার হামলার বিষয়টি নজরে আসতেই সম্ভাব্য হুমকির কারণে জ্বালানি সরবরাহ বন্ধ করা হয়েছে৷ এই হামলায় প্রতিষ্ঠানটি প্রযুক্তি বিভাগের কিছুটা ক্ষতি হয়েছে ও সাময়িকভাবে কার্যক্রমটি বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

প্রতিষ্ঠানটি বিবৃতিতে জানায়, এই সাইবার হামলার বিষয়টি তদন্ত করতে অন্য সাইবার সিকিউরিটি এক প্রতিষ্ঠানকে নিযুক্ত করা হয়েছে৷ রাষ্ট্রীয় ফেডারেল এজেন্সিগুলোকেও বিষয়টি জানানো হয়েছে।

তবে কতোদিন নাগাদ তাদের জ্বালানি সরবরাহ সেবা বন্ধ থাকবে, সেই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি কলোনিয়াল পাইপলাইন। এখন পর্যন্ত গ্যাসোলিন ও ডিস্টিলেট জ্বালানি সরবরাহ কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত