আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

চালু হচ্ছে কলোনিয়াল পাইপলাইনের জ্বালানি সরবরাহ কার্যক্রম

চালু হচ্ছে কলোনিয়াল পাইপলাইনের জ্বালানি সরবরাহ কার্যক্রম

ছবি: এলএবাংলাটাইমস

সাইবার হামলায় টানা পাঁচদিন জ্বালানি সরবরাহ বন্ধ রাখার পর অবশেষে বুধবার (১২ মে) বিকেল থেকে পুনরায় কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে বৃহৎ জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান কলোনিয়াল পাইপলাইন।

এর আগে গত শুক্রবার সাইবার হামলার কবলে পড়ে কলোনিয়াল পাইপলাইনের সকল জ্বালানি সরবরাহ কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

প্রতিদিন ইস্ট কোস্টে ৫ হাজার ৫০০ মাইল লম্বা পাইপলাইন দিয়ে ২ দশমিক ৫ মিলিয়ন ব্যারেল জ্বালানি পরিবহণ করা হয়৷

জ্বালানি সরবরাহ কিছুদিন বন্ধ থাকায় জ্বালানি সংকট সৃষ্টি ও মূল্যবৃদ্ধিও হয়। এছাড়া তিনটি রাজ্যে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

কলোনিয়াল পাইপলাইন এক বিবৃতিতে জানায়, জ্বালানি সরবরাহ চালু হলেও এটি স্বাভাবিক ছন্দে ফিরতে কিছুদিন সময় লাগতে পারে।

বিবৃতিতে জানানো হয়, ' কলোনিয়াল পাইপলাইনের গ্রাহকদের প্রথমদিকে সরবরাহ পেতে অসুবিধার সৃষ্টি হতে পারে'।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) জানায়, ডার্কসাইড নামের একটি রাশিয়ান হ্যাকার গোষ্ঠী এই হামলার জন্য দায়ী।

কলোনিয়াল পাইপলাইন জানায়, হ্যাকারদের দাবি করা অর্থ পরিশোধ করা হবে না।

অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব আমেরিকা জানায়, ২০১৪ সালের অক্টোবরের পর আবারো গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে। প্রতি গ্যালন গ্যাসের দাম হয়েছে ৩ ডলার ৮ সেন্ট।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত