আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

৯০ দিনের মধ্যে করোনার উৎস সম্পর্কে প্রতিবেদন চান বাইডেন

৯০ দিনের মধ্যে করোনার উৎস সম্পর্কে প্রতিবেদন চান বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

২০১৯ সালের প্রথম চীনের উহান শহরে এই ভাইরাস প্রথম শনাক্ত হয়। এরপর থেকে এখন পর্যন্ত করোনা ভাইরাসে পৃথিবীজুড়ে আক্রান্ত হয়েছে ১৬৮ মিলিয়ন মানুষ, মারা গেছেন সাড়ে ৩ মিলিয়ন মানুষ।

আগামী ৯০ দিনের মধ্যে করোনাভাইরাসের উৎস বের করতে গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন।

করোনাভাইরাসের উৎস নিয়ে চলমান বিতর্কের মধ্যে এই নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন গোয়েন্দা সংস্থাগুলোকে তাদের কার্যক্রম দ্বিগুণ করতে এবং ৯০ দিনের মধ্যে করোনাভাইরাসের উৎস সম্পর্কে ওয়াকিবহাল হয়ে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন জো বাইডেন।

২০১৯ সালের প্রথম চীনের উহান শহরে এই ভাইরাস প্রথম শনাক্ত হয়। এরপর থেকে এখন পর্যন্ত করোনা ভাইরাসে পৃথিবীজুড়ে আক্রান্ত হয়েছে ১৬৮ মিলিয়ন মানুষ, মারা গেছেন সাড়ে ৩ মিলিয়ন মানুষ।

এর আগে উহানের বাজারের সামুদ্রিক প্রাণী থেকে ভাইরাস ছড়িয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এছাড়া বিজ্ঞানীদের ধারণা, প্রাণী থেকে মানুষের শরীরে এই ভাইরাস সংক্রমিত হয়।

তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে খবর আসে, চীনের একটি ল্যাব থেকে প্রথম এই ভাইরাস ছড়িয়ে পড়ে। প্রমাণ হিসেবে বলা হয়, ২০১৯ সালের নভেম্বরে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির তিন চিকিৎসক ভাইরাসের সংক্রমণে হাসপাতালে ভর্তি হয়। তখনও বিশ্বব্যাপী করোনার ভাইরাসটি ছড়িয়ে পড়েনি।

তবে বেইজিং এই তথ্য পুরোপুরি অস্বীকার করে জানায়, যুক্তরাষ্ট্রের ল্যাব থেকে বরং ভাইরাসটি ছড়িয়ে গেছে।

বুধবার (২৬ মে) প্রেসিডেন্ট জো বাইডেন জানান, তিনি ক্ষমতা গ্রহণের পরেই করোনাভাইরাসের উৎস সম্পর্কে প্রতিবেদন চেয়েছিলেন।

এই মাসে একটি প্রতিবেদন জমা দেওয়ার পর তিনি সেটার 'ফলো-আপ' জানতে চান।

জো বাইডেন বলেন, 'এখন পর্যন্ত দুইটি সম্ভাব্য উৎস শনাক্ত করেছে যুক্তরাষ্ট্রের অনুসন্ধানী দল। এখনো কোনো উপসংহারে পৌঁছানো সম্ভব হয়নি'।

জো বাইডেন বলেন, 'অন্যান্য মিত্র দেশের সাথে এক হয়ে করোনার উৎস সম্পর্কে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করতে চীনকে চাপ প্রয়োগ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র'।

এর আগে, মহামারি করোনাভাইরাসের উৎপত্তিস্থল জানতে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী জাভিয়ের বেকেরা দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) কাছে এই দাবি জানিয়েছেন।

ডব্লিউএইচও'র সাথে মিনিস্ট্রি-পর্যায়ের আলোচনায় জাভিয়ের বেকেরা বলেন, করোনার উৎস কী- সেই বিষয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের তদন্ত করার সুযোগ দেওয়া উচিত।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত