আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

২০২২ অর্থ বছরের জন্য বাইডেনের উচ্চাকাঙ্খী বাজেট প্রস্তাবনা

২০২২ অর্থ বছরের জন্য বাইডেনের উচ্চাকাঙ্খী বাজেট প্রস্তাবনা

ছবি: এলএবাংলাটাইমস

২০২২ অর্থ বছরের জন্য ৬ ট্রিলিয়ন ডলারের বিশাল বাজেট ঘোষণা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই বাজেট প্রস্তাবনা পাশ হলে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর সবচেয়ে বড় খরচ হবে এটি৷

শুক্রবার (২৮ মে) প্রেসিডেন্ট জো বাইডেন বাজেট প্রস্তাবনা ঘোষণা করবেন।

গত বছর সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারের বাজেট ঘোষণা করেছিলেন। এবারে এর থেকে বড় বাজেটের প্রস্তাবনা নিয়ে এসেছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন।

এবারের বাজেটে প্রেসিডেন্ট জো বাইডেন অবকাঠামোগত উন্নয়ন এবং সামাজিক সুরক্ষার মতো বিষয়গুলোর উন্নয়নে মার্কিনীদের অঙ্গীকার করেছেন।

প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত বাজেটটি ঘোষণার পর সিনেটে পাঠানো হবে এবং এটি পাশের জন্য ভোটাভুটি হবে।

মূলত জো বাইডেনের ইচ্ছাতেই বিশাল বড় বাজেট প্রস্তাবনা করা হবে। বাজেট প্রস্তাবনায় রাস্তা, ব্রিজ, ব্রডব্যান্ড ইন্টারনেট এবং পানির পাইপ সংস্কারও অন্তর্ভুক্ত রয়েছে৷

এছাড়া তিন থেকে চার বছর বয়েসীদের জন্য ফ্রি প্রি-স্কুলের জন্য আগামী ১০ বছরে ২০০ বিলিয়ন ডলার এবং দুই বছরের জন্য সকল মার্কিনীদের ফ্রি কমিউনিটি কলেজের জন্য ১০৯ বিলিয়ন ডলার খরচের প্রস্তাব করা হবে।

তবে এই উচ্চাকাঙ্খী বাজেটের অর্থ যোগাতে বেশ কিছু খাতে ট্যাক্স বৃদ্ধির প্রস্তাবনা করবে ডেমোক্রেটিক আইনপ্রণেতারা। এছাড়া আগামী কয়েক বছরের পর জাতীয় দেনা রেকর্ড পরিমাণ বেড়ে যাবে৷

এই বছরের সেপ্টেম্বরের শেষ পর্যন্ত কংগ্রেসের হাতে এই বিল পাশ করানোর সুযোগ রয়েছে। যদি এটি পাশ করাতে সমর্থ না হয় কংগ্রেস, তবে সরকারি খাতের কিছু অংশ স্থগিত হয়ে যেতে পারে।

কংগ্রেসে ডেমোক্রেটিকদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও ব্যবধান খুবই অল্প। ফলে বাজেট পাশ করানো নিয়ে বেশ বাকবিতণ্ডায় লিপ্ত হবে দুইটি দল- এমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত