আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

সর্ববৃহৎ মাংস সরবরাহকারী প্রতিষ্ঠানে সাইবার হামলা!

সর্ববৃহৎ মাংস সরবরাহকারী প্রতিষ্ঠানে সাইবার হামলা!

ছবি: এলএবাংলাটাইমস

বৃহৎ জ্বালানি প্রতিষ্ঠান কলোনিয়াল পাইপলাইনে সাইবার হামলার পর এবার হ্যাকাররা বিশ্বের বৃহৎ মাংস সরবরাহকারী প্রতিষ্ঠান 'জেবিএস' হামলা চালিয়েছে।

হ্যাকাররা জেবিএসের কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করে। এর ফলে সাময়িক সময়ের জন্য অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাষ্ট্রের কিছু অংশে তাদের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় লাখো কর্মী।

হোয়াইট হাউজ বিবৃতিতে জানায়, রেনসমওয়্যার অ্যাটাকটি রাশিয়াভিত্তিক কোনো 'সন্ত্রাসী' হ্যাকার গ্রুপের কাজ বলে বিশ্বাস করছে জেবিএস।

এই হামলার ফলে মাংসের ঘাটতি দেখা দিতে পারে বা সাময়িক সময়ের জন্য দাম বেড়ে যেতে পারে।

হ্যাকাররা জেবিএসের কম্পিউটার প্রোগ্রাম হাতিয়ে মুক্তিপণ দাবি করেছে। অন্যথায় কম্পিউটারের কিছু গুরুত্বপূর্ণ ফাইল মুছে দেওয়ার হুমকি দেয় হ্যাকার চক্রটি।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এই ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

হোয়াইট হাউজের মুখপাত্র কারিন-জিন পিয়েরে বলেন, 'রাশিয়াভিত্তিক কোনো হ্যাকার গোষ্ঠী এই সাইবার হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে'।

তিনি বলেন, 'হোয়াইট হাউজ সরাসরি রাশিয়ার সরকারের সাথে এই হামলা বিষয়ে কথা বলবে'।

জেবিএস এক বিবৃতিতে জানায়, 'সাইবার হামলায় বেহাত হওয়া অনেক প্রোগ্রাম নিজেদের আওতায় আনা সম্ভব হয়েছে। আগামী বুধবারের মধ্যে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে'।

জেবিএস জানায়, 'হামলার পরে প্রতিষ্ঠানের আইটি সেক্টর বন্ধ করে দেওয়া হয়। তবে প্রতিষ্ঠানটির অন্য সার্ভার হ্যাক করা সম্ভব হয়নি'।

জেবিএস বিশ্বের বৃহৎ মাংস সরবরাহকারী প্রতিষ্ঠান। বিশ্বের ১৫টি দেশে এর কার্যক্রম রয়েছে। বিশ্বজুড়ে কর্মী রয়েছে ১ লাখ ৫০ হাজার জন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত