আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

স্কুল-কলেজের স্পোর্টস ইভেন্টে অংশ নিতে পারবেনা রূপান্তরিত নারীরা!

স্কুল-কলেজের স্পোর্টস ইভেন্টে অংশ নিতে পারবেনা রূপান্তরিত নারীরা!

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রথম রাজ্য হিসেবে রূপান্তরিত মেয়ে ও নারীদের উপর বৈষম্যমূলক নতুন আইন জারি করেছে ফ্লোরিডা কর্তৃপক্ষ।

নতুন আইন অনুযায়ী, রূপান্তরিত লিঙ্গের মেয়েরা স্কুল কিংবা কলেজের স্পোর্টস ইভেন্টে নারী দলের হয়ে অংশ নিতে পারবে না৷

মঙ্গলবার (১ জুন) রাজ্যের রিপাবলিকান গভর্নর রন ডে'সান্তিস এই আইনে স্বাক্ষর করেন।

এই আইনে বলা হয়েছে, কোনো স্পোর্টস ইভেন্টে খেলোয়াড় নির্বাচনের সময় জন্ম সনদে উল্লেখিত 'বায়োলজিক্যাল সেক্স' বা লিঙ্গের উপর ভিত্তি করেই দল সাজাতে হবে। সেক্ষেত্রে পরবর্তীতে রূপান্তরিত হয়ে নারী হওয়া শিক্ষার্থীরা কোনো স্পোর্টস ইভেন্টে অংশ নিতে পারবে না।

এই আইন পাশের পরেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এলজিবিটি কমিউনিটি এক্টিভিস্টরা৷ এক এক্টিভিস্ট গ্রুপ এই আইনের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণের প্রতিজ্ঞা করেন। এই আইনকে 'বৈষম্যমূলক' বলে আখ্যা দেওয়া হয়েছে।

ফ্লোরিডার গভর্নর ডে'সান্তিস জ্যাকসনভিল সিটির ক্রিশ্চিয়ান স্কুলে এই আইনটি স্বাক্ষর করার সময় বলেন, 'আমরা খেলাধূলার ক্ষেত্রে প্রতিযোগিতার বিশুদ্ধতা বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ'।

'আমরা খেলাধূলার ক্ষেত্রে জীবতত্ত্বকে প্রাধান্য দিতে চাই, মতাদর্শকে নয়'- যোগ করেন তিনি।

রিপাবলিকান ভাবাদর্শের রাজনীতিবিদেরা সর্বদাই এলজিবিটি কমিউনিটির বিরোধীতা করে আসছে। এরই প্রেক্ষিতে ফ্লোরিডায় এই আইনটি পাশ হলো। প্রেসিডেন্ট জো বাইডেনসহ ডেমোক্রেটিকরা এই কমিউনিটির ক্ষেত্রে সর্বদা উদার নীতি দেখিয়েছেন।

এই আইন কী বলে?

ফ্লোরিডার আইন অনুযায়ী, খেলাধূলার ক্ষেত্রে জন্ম সনদের উপর নির্ভর করে লিঙ্গ নির্ধারণ করা হবে।

ফেয়ারনেস ইন ওমেন'স স্পোর্টস অ্যাক্ট অনুযায়ী, মেয়েদের খেলাধূলায় কোনো পুং লিঙ্গের কেউই অংশ নিতে পারবে না৷

তবে হুট করেই নারী খেলোয়াড়দের জন্ম সনদ প্রদর্শন প্রয়োজন হলো কেনো- এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

এই আইনের সমর্থকেরা বলছেন, রূপান্তরিত নারীরা নারী দলে খেললে বেশি সুবিধা পায়। এর কারণ, এরা পুরুষ হিসেবে জন্ম নিলেও পরবর্তীতে রূপান্তর হয়েছে৷

তবে সমালোচকরা বলছেন, 'এটি খুবই অযৌক্তিক। এবং একই সাথে বৈষম্যমূলক'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত