আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ইন্টারনেট বিভ্রাটের কবলে গণমাধ্যমসহ সরকারি সাইট

ইন্টারনেট বিভ্রাটের কবলে গণমাধ্যমসহ সরকারি সাইট

ছবি: এলএবাংলাটাইমস

বিশ্বব্যাপী ইন্টারনেট বিভ্রাটের কবলে পড়েছে নিউ ইয়র্ক টাইমস, সিএনএনের মতো গণমাধ্যম এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়েবসাইট।এই তালিকায় যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইটও রয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ক্লাউড কম্পিউটিং সার্ভিস ফাস্টলির গ্রাহকেরাই মূলত এই বিভ্রাটের কবলে পড়ে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বেশকিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না।

মঙ্গলবার (৮ জুন) সকাল থেকে বিভ্রাটের সৃষ্টি হয়। ফাস্টলির যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যার শুরু বলে ধারণা করা হচ্ছে। তবে সঠিক কারণ এখনো জানা যায়নি।

ফাস্টলি তাদের ওয়েবসাইটে জানায়, সমস্যাটির সমাধানে তদন্ত চলছে৷ খুব সম্ভবত সিডিএন সার্ভিস এর সমস্যা হয়েছে।

এছাড়া অ্যামাজনের ওয়েবসাইটও বেশকিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। তবে এই বিষয়ে অ্যামাজন কিছু জানায়নি।

ইন্টারনেট বিভ্রাট রিপোর্টিং ওয়েবসাইটের সূত্রমতে, ২১ হাজার রেডিট গ্রাহক বিভ্রাটের রিপোর্ট দিয়েছে। অপরদিকে দুই হাজার গ্রাহক অ্যামাজনের রিপোর্ট দেয়।

বন্ধ হয়ে যাওয়ার গণমাধ্যমের মধ্যে নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান, দ্য ফিনান্সিয়াল টাইমস ও ব্লুমবার্গ নিউজের ওয়েবসাইট রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত