আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

অবৈধ অভিবাসীরা গ্রিন কার্ডের আবেদন করতে পারবেনা: সুপ্রিম কোর্ট

অবৈধ অভিবাসীরা গ্রিন কার্ডের আবেদন করতে পারবেনা: সুপ্রিম কোর্ট

ছবি: এলএবাংলাটাইমস

সর্বসম্মতিক্রমে সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়েছে, যেসব অভিবাসী অবৈধ উপায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে, তারা গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারবেনা। এর কারণ, এসব অভিবাসীরা ইতোমধ্যে টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস সুবিধা ভোগ করছে।

এর ফলে যেসব অভিবাসীদের দেশ থেকে বিতাড়িত না করে রাজনৈতিক আশ্রয় দিয়ে রাখা হয়েছে এবং যারা স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করতে চেষ্টা করে যাচ্ছে- তাদের জন্য এটি দুঃসংবাদ।

বিচারক অ্যালেনা কাগান তাঁর মতামত প্রকাশে লিখেন, 'অবৈধভাবে প্রবেশের পরেও টিপিএস ভোগ করে লিগ্যাল পার্মানেন্ট রেসিডেন্সির আবেদন পেতে কেউ যোগ্য হবে কী না- সেটিই এখন প্রশ্ন'।

মূলত স্যালভেদোরান নাগরিক জোসে সান্তোসের আবেদনের প্রেক্ষিতে এই রায় দেওয়া হয়। ১৯৯৩ সালে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর ২০০১ সাল নাগাদ টিপিএস সুবিধা গ্রহণ করেন তিনি। পরে ২০১৪ সালে গ্রিন কার্ডের আবেদন করলে তা বাতিল হয়ে যায়। নতুন এই রায়ের ফলে গ্রিন কার্ডের জন্য আবেদন থেকে বঞ্চিত হলো এমন বাসিন্দারা।

যুক্তরাষ্ট্রে বর্তমানে ৩ লাখ ২০ হাজার অভিবাসী আছে যারা টিপিএস ভোগ করছে। বার্মা, হাইতি, এল সেলভেদোর, হন্ডুরাস, নেপাল, নিকারাগুয়া, সুদান, ভেনেজুয়েলা, সাউথ সুদান, সিরিয়া ও ইয়েমেনের মতো দেশগুলোর বাসিন্দা রয়েছে।

এর মধ্যে সেন্ট্রাল আমেরিকার দেশগুলোর অনেক বাসিন্দাই যুক্তরাষ্ট্রে বে-আইনী ভাবে 'এডমিটেড' আছে। টিপিএসের মেয়াদ শেষ হয়ে গেলে এরা বিতাড়নের মুখে পড়বে বা এদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত