আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রকে দ্বিতীয় 'স্ট্যাচু অব লিবার্টি' উপহার ফ্রান্সের

যুক্তরাষ্ট্রকে দ্বিতীয় 'স্ট্যাচু অব লিবার্টি' উপহার ফ্রান্সের

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের 'স্ট্যাচু অব লিবার্টি' ফ্রান্সের দেওয়া এক অনন্য উপহার। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশাল আকৃতির স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় ফ্রান্স।

এবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আরেকটি অনন্য উপহার যুক্তরাষ্ট্রকে দিতে যাচ্ছে ফ্রান্স। সম্প্রতি খবর এসেছে, নিউ ইয়র্ক হার্বরে প্রতিস্থাপিত স্ট্যাচু অব লিবার্টিকে সঙ্গ দিতে আরেকটি স্ট্যাচু যোগ দিচ্ছে।

নতুন এই স্ট্যাচু যুক্তরাষ্ট্রকে উপহার দিবে ফ্রান্স৷ এর নাম ঘোষণা করা হয়েছে 'লিটল সিস্টার'। এটি হচ্ছে একটি রেপ্লিকা স্ট্যাচু। খুব শীঘ্রই মালবাহী জাহাজে করে ফ্রান্স থেকে মার্কিন মুল্লুকে পৌঁছাবে স্ট্যাচুটি।

'লিটল সিস্টার' তৈরি করা হয়েছে ব্রোঞ্জ দিয়ে। এর আয়তন হতে যাচ্ছে স্ট্যাচু অব লিবার্টির ১৬ ভাগের ১ ভাগ।

জানা গেছে, সোমবার (৮ জুন) প্যারিসে অবস্থিত ন্যাশনাল মিউজিয়াম অব আর্টস অ্যান্ড ক্রাফটস থেকে স্ট্যাচুটি একটি স্পেশাল কন্টেইনারে উত্তোলণ করা হয়েছে৷ ২০১১ সাল থেকে এটি মিউজিয়াম'স গার্ডেনে স্থাপন করা ছিলো।

জুলাই মাসের ১ তারিখ থেকে ৫ তারিখ এই স্ট্যাচু এলিস আইসল্যান্ডে স্থাপন করে প্রদর্শন করা হবে। এর উচ্চতা ১০ ফুট ও ওজন ৯২২ পাউন্ড। ২০০৯ সালে এটি নির্মাণ করা হয়। এটি স্ট্যাচু অব লিবার্টির হুবুহু রেপ্লিকা।

জানা গেছে, পোর্ট সিটি লে হার্ভ্রে থেকে জুন মাসের ১৯ তারিখ স্ট্যাচুসহ রওনা করবে কন্টেইনারবাহী জাহাজ। জুলাই মাসের ১ তারিখ এটি নিউ ইয়র্ক সিটিতে পৌঁছাবে৷

পরবর্তীতে নিউ ইয়র্কে প্রদর্শনের পর ওয়াশিংটন ডিসিতে ১০ বছরের জন্য ফ্রান্স দূতের দূতাবাসে রাখা হবে৷

ন্যাশনাল মিউজিয়াম অব আর্টসের পরিচালক অলিভিয়ের ফেরন বলেন, 'এই স্ট্যাচুটি বিশ্বব্যাপী মুক্তি ও আলোর প্রতীক'।

'যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বন্ধুত্ব অনেক শক্তিশালী।আমরা আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখতে চাই'- যোগ করেন ফেরন।

এই স্ট্যাচু হচ্ছে মুক্তির প্রতীক। এর মাথায় সাতটি কাঁটা সূর্যের বিচ্ছুরণ প্রকাশ করে৷ হাতে নিয়ে রাখা ট্যাবলেট আর পায়ে ছেঁড়া শেকল বোঝায় মুক্তির গান।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত