আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

জর্জ ফ্লয়েড হত্যাকারী পুলিশ কর্মকর্তার ২২ বছরের কারাদণ্ড

জর্জ ফ্লয়েড হত্যাকারী পুলিশ কর্মকর্তার ২২ বছরের কারাদণ্ড

ছবি: এলএবাংলাটাইমস

কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যাকারী শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক চৌভিনকে ২২ বছর ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

গত বছরের মে মাসে আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডের ঘাড়ে টানা ৯ মিনিট হাঁটু গেড়ে বসে তাকে হত্যা করেন মিনিয়াপোলিস পুলিশ অফিসার ডেরেক চৌভিন।

বিচারক বলেন, 'ডেরেক চৌভিনের রায় তার প্রতি মানুষের বিশ্বাস ও তার পদমর্যাদার দায়িত্বের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। একই সাথে এসব দায়িত্বে থেকে যে নিষ্ঠুরতা দেখান, তার ফলাফল এটি'।

জর্জ ফ্লয়েড (৪৫) হত্যার ভিডিও বিশ্বজুড়ে ছড়িয়ে পরলে তীব্র নিন্দা ও অসন্তোষ দেখ দেয়। পুলিশের উপর মার্কিনীদের ক্ষোভ বেড়ে যায়।

ডেরেক চৌভিন গত এপ্রিলে দোষী প্রমাণিত হোন। চৌভিনের বিরুদ্ধে আনা সব অভিযোগই আদালতে প্রমাণ হয়। এগুলো হলো ‘সেকেন্ড ডিগ্রি’ খুন, ‘থার্ড ডিগ্রি’ খুন এবং ‘সেকেন্ড ডিগ্রি’ নরহত্যা।

চৌভিনকে প্রিডেটরি অফেন্ডার হিসেবে সাব্যস্ত করা হয়েছে এবং সারাজীবনের জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

জর্জ ফ্লয়েডের মানবাধিকার লঙ্ঘনের দায়ে ডেরেক চৌভিনসহ আরো তিনজনকে আলাদা শাস্তি দেওয়া হয়েছে। বিচারে চৌভিনের আইনজীবী বলেন, এটি ভালো বিশ্বাসের অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড।

ফ্লয়েডের পরিবার ও তার সমর্থকেরা আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন৷ ফ্লয়েডের আইনজীবী বেন ক্রাম্প এক টুইটার পোস্টে বলেন, 'এই রায়ের মাধ্যমে ফ্লয়েডের পরিবার এবং পুরো জাতি আশ্বস্ত হবে'।

ফ্লয়েডের বোন ব্রিটগেড ফ্লয়েড বলেন, 'সাধারণ মানুষের প্রতি পুলিশের সহিংসতার বিষয়টি এবার প্রকাশ্যে এলো ও বিচার হলো। তবে আমাদের আরো বহু দূর যেতে হবে'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত