আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

এইচ ওয়ান-বি ভিসার আবেদন কার্যক্রম আবার শুরু হচ্ছে

এইচ ওয়ান-বি ভিসার আবেদন কার্যক্রম আবার শুরু হচ্ছে

ছবি: এলএবাংলাটাইমস

যেসব প্রার্থী এইচ-ওয়ান বি ভিসা প্রত্যাখ্যানের পর ২০২১ অর্থবছরে পুনরায় এই ভিসার জন্য আবেদন করেছেন, তাঁদের আবেদন প্রক্রিয়া নিয়ে কাজ শুরু করা হচ্ছে বলে জানিয়েছে ইউএস সিটিজেনশিপ ও ইমিগ্রেশন সার্ভিসেস।

গত বছরের অক্টোবরের পর আবেদনকারী প্রার্থীদের ভিসা কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। এইচ-ওয়ান বি ভিসার মাধ্যমে অন্যান্য দেশের নাগরিকেরা যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে কাজ করার সুযোগ পেয়ে থাকেন।

ইউএস সিটিজেনশিপ এবং ইমিগ্রেশন সার্ভিসেস এক বিবৃতিতে জানায়, আগে যেসব প্রার্থীর ভিসা আবেদন প্রত্যাখ্যান করে দেওয়া হয়েছিল, তাঁরা আবার ভিসার জন্য আবেদন করতে পারবেন।

অভিবাসন ও জাতীয়তা আইনের অধ্যায় ১০১ অনুচ্ছেদ অনুযায়ী, এইচ-ওয়ান বি ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান অন্য দেশের নাগরিককে বিশেষ পেশায় যেমন তথ্যপ্রযুক্তি, অর্থ, হিসাব, স্থাপত্য ও প্রকৌশল ইত্যাদি পেশায় কাজ করার সুযোগ দিয়ে থাকে।

সাধারণত দক্ষ কর্মজীবীর প্রয়োজন হলে অন্য দেশ থেকে কর্মজীবী নিয়োগ দেওয়ার জন্য এই ভিসা দেওয়া হয়।

করোনা মহামারির জন্য অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া ও সামাজিক বিধিনিষেধের ফলে এইচ-ওয়ান বি ভিসার ওপর অনেক নিষেধাজ্ঞা আরোপের ফলে আবেদন কম হয়েছিল। কিন্তু বর্তমানে আবার এ ভিসার জন্য আবেদন বেড়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রায় ৬৫ হাজার আবেদন জমা পরে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত