আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের ২০০ প্রতিষ্ঠান

সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের ২০০ প্রতিষ্ঠান

ছবি: এলএবাংলাটাইমস

ভয়াবহ সাইবার হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের ২০০ ব্যবসা প্রতিষ্ঠান। সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান জানায়, কোলোসাল নামক একটি মালওয়্যার এর মাধ্যমে এই র‍্যানসমওয়্যার হামলা চালানো হয়।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান হান্ট্রেস ল্যাব জানায়, হামলার প্রধান লক্ষ্য ছিল ফ্লোরিডাভিত্তিক আইটি কোম্পানি কাসেয়া। এরপর হামলাকারীরা কাসেয়ার সফটওয়্যার ব্যবহারকারী আরো ২০০ প্রতিষ্ঠানের কর্পোরেট নেটওয়ার্কে আঘাত করে।

কাসেয়া এক বিবৃতিতে জানায়, তারা একটি সম্ভাব্য সাইবার হামলার তদন্ত করে দেখছে।

হান্ট্রেস ল্যাব জানায়, রাশিয়া ভিত্তিক হ্যাকার গ্রুপ আর-ইভিলকে প্রাথমিকভাবে হামলাটির জন্য দায়ী করা হচ্ছে।

ইউএস সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফাস্ট্রাকচার জানিয়েছে, তারা এই সমস্যা থেকে উত্তরণে কাজ করে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটির প্রাক্কালেই এই হামলা চালানো হয়। শুক্রবার (২ জুলাই) বিকালে এই সাইবার হামলার ঘটনা ঘটে।

কাসেয়া জানায়, তাদের একটি অ্যাপ্লিকেশন যেটির মাধ্যমে কর্পোরেট সার্ভার, ডেস্কটপ কম্পিউটার এবং নেটওয়ার্ক ডিভাইস পরিচালিত হতো, সেটি সাইবার হামলার শিকার হয়েছে।

কাসেয়া জানান, হামলায় অল্প কিছু ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হান্ট্রেস ল্যাব জানায়, অন্তত ২০০টি প্রতিষ্ঠান হামলার শিকার হয়েছে।

হান্ট্রেস ল্যাবের সিনিয়র সিকিউরিটি গবেষক জন হ্যামন্ড বলেন, 'এটি একটি কোলোসাল এবং ভয়াবহ সাপ্লাই চেইন অ্যাটাক'।

এদিকে, গত মাসে জেনেভায় এক সম্মেলনে ইউএস প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে বলেন, 'এসব হামলার দায় রাশিয়াকে নিতে হবে'।

বাইডেন জানান, তিনি পুতিনকে ১৬টি জরুরি সেবা খাতের তালিকা দিয়েছেন যেগুলোয় হামলা চালানো যাবে না৷

রাশিয়াভিত্তিক হ্যাকার গোষ্ঠী আর-ইভিল, যারা কী না সোদিনোকিবি নামেও পরিচিত- বিশ্বের অন্যতম শক্তিশালী ও কুখ্যাত হ্যাকার গোষ্ঠী।

এর আগে সর্ববৃহৎ মাংস বিতরণকারী প্রতিষ্ঠান জেবিএস-এ সাইবার হামলা চালানোর জন্য একই গ্রুপকে দায়ী করে ইউএস ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। এছাড়া ২০১৯ সালে টেক্সাসে অন্তত দুই ডজন হামলা চালায় এই হ্যাকার গ্রুপ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত