আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের আইটি ফার্মে সাইবার হামলা, ক্ষতিগ্রস্ত দেড় হাজার প্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রের আইটি ফার্মে সাইবার হামলা, ক্ষতিগ্রস্ত দেড় হাজার প্রতিষ্ঠান

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান কাসেয়াতে সাইবার হামলার ঘটনায় অন্তত ৮০০ থেকে দেড় হাজারের বেশি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (৬ জুলাই) প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ ফ্রেড ভক্কোলা এই তথ্য প্রকাশ করেন।

তবে এর আগে ফ্লোরিডাভিত্তিক প্রতিষ্ঠান কাসেয়ার প্রধান নির্বাহী জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ শুরুতেই ধারণা করা যায়নি। কাসেয়ার গ্রাহকদের মূলত এই ক্ষতি হয়েছে।

এই হামলার ফলে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে। ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি ছোট প্রতিষ্ঠানগুলোতে হয়েছে। তবে সুইডেনের বেশ কিছু সুপারমার্কেট এই হামলার জন্য বন্ধ রাখতে হয়েছে। তাছাড়া সুইজারল্যান্ডের স্কুলের অনলাইন কার্যক্রম বন্ধ করে ফেলতে হয়েছে।

এই সাইবার হামলার জন্য রাশিয়াভিত্তিক হ্যাকার আর'ইভিলকে দায়ী করা হচ্ছে। হ্যাকার গোষ্ঠী এই সাইবার হামলার জন্য সত্তর মিলিয়ন ডলার দাবি করেছে। দাবিকৃত অর্থ পেলে প্রতিষ্ঠানগুলোর তথ্য পুনঃস্থাপন করা হবে বলে জানায় হ্যাকার গ্রুপ।

হ্যাকারদের দাবিকৃত অর্থ পরিশোধ করা হবে কী না- এই নিয়ে এখনো কিছু ঠিক করেনি কাসেয়া। প্রধান নির্বাহী বলেন, 'এখনো আমাদের প্রতিষ্ঠানটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি'।

এদিকে ভক্কোলা বলেন, সাইবার হামলার বিষয়টি নিয়ে হোয়াইট হাউজ, দ্য ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সাথে কথা বলা হয়েছে। তারা সবাই হ্যাকারদের দাবিকৃত অর্থ পরিশোধ না করতে বলেছেন।

রবিবার হোয়াইট হাউজ জানায়, এই হামলায় কোনো ন্যাশনাল রিস্ক আছে কী না- তা খতিয়ে দেখা হচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত