আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

১০ বিলিয়নের 'জেডি' চুক্তি বাতিল করলো পেন্টাগন

১০ বিলিয়নের 'জেডি' চুক্তি বাতিল করলো পেন্টাগন

ছবি: এলএবাংলাটাইমস

১০ বিলিয়ন ডলারের ক্লাউড কম্পিউটিং কন্ট্রাক্ট 'জেডি চুক্তি' বাতিল করলো পেন্টাগন। এর কারণ হিসেবে পেন্টাগন বলে, 'প্রযুক্তি পরিবেশ পরিবর্তন' হওয়ায় এই চুক্তি বাতিল করা হলো।

এর আগে এই চুক্তি নিয়ে বিবাদে জড়িয়েছিলো দুই টেক জায়ান্ট মাইক্রোসফট ও অ্যামাজন।

দ্য ইউএস ডিপার্টমেন্ট অব ডিফেন্স সূত্র জানিয়েছে, ১০ বিলিয়ন ডলারের এই চলমান চুক্তিটি সাম্প্রতিক প্রয়োজনে লাগছে না। এর কারণ হলো প্রযুক্তিগত পরিবেশের বিশাল পরিবর্তন।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। মাইক্রোসফট চুক্তিটি বাগিয়ে নেয় সেবার। তবে অ্যামাজন দাবি করে যে, ডোনাল্ড ট্রাম্প প্রভাবিত হয়ে চুক্তিটি মাইক্রোসফটকে দিয়ে দেয়।

চুক্তিটি বাতিল হয়ে যাওয়ার পর মাইক্রোসফট এবং অ্যামাজন আবারো নতুন চুক্তির জন্য বিড করতে পারবে।

জয়েন্ট এন্টারপ্রাইজ ডিফেন্স ইনফাস্ট্রাকচার বা জেডি চুক্তি মাইক্রোসফট জিতে নেওয়ায় প্রতিপক্ষ অ্যামাজন একটি মামলা দায়ের করে। সেখানে চুক্তি রাজনৈতিকভাবে প্রভাবিত বলে অভিযোগ করা হয়।

দ্য ডিপার্টমেন্ট অব ডিফেন্স (ডিওডি) এক বিবৃতিতে জানায়, 'জেডি চুক্তি যেই জন্য করা হয়েছিলো, সেটি ডিওডির বর্তমান চাহিদার সাথে খাপ খায় না'।

ডিওডি জানায়, এটি আবারো চুক্তির জন্য অল্প সংখ্যক প্রতিষ্ঠানকে আহবান জানাচ্ছে। এর মধ্যে মাইক্রোসফট ও অ্যামাজনও রয়েছে।

মিলিটারি তথ্য সুরক্ষা ও গোপনীয়তা রক্ষার জন্য এই জেডি চুক্তিটি করা হয়। ডিওডির অনেক পুরান ডাটাবেজকে একটি একক ক্লাউডে নিয়ে আসার পদক্ষেপ এটি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত