আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

রাশিয়াকে সাইবার হামলার উপযুক্ত জবাব দেবে যুক্তরাষ্ট্র: বাইডেন

রাশিয়াকে সাইবার হামলার উপযুক্ত জবাব দেবে যুক্তরাষ্ট্র: বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাত লক্ষ্য করে রাশিয়াভিত্তিক হ্যাকারদের উপযুক্ত জবাব দেওয়ার হুশিয়ারি দেন প্রেসিডেন্ট জো বাইডেন।

জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে বলেন, 'রাশিয়া থেকে সাইবার হামলার মোকাবিলা করতে যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে যুক্তরাষ্ট্র'।

হোয়াইট হাউজ সূত্র বিষয়টি গণমাধ্যমকে জানায়। সাইবার হামলার দায়ে রাশিয়াকে ভুগতে হবে কী না- এই প্রশ্নের জবাবে বাইডেন বলেন, 'হ্যাঁ'।

তবে মস্কো বরাবরই সাইবার হামলার দায় অস্বীকার করে আসছে। গত কয়েক মাস ধরে এইসব সাইবার হামলাকে ঘিরে রাশিয়ার সাথে আলোচনা চালানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

গত শুক্রবার (৯ জুলাই) ফোনে আলাপ করেন জো বাইডেন ও ভ্লাদিমির পুতিন। এর আগে জেনিভায় এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলেন তাঁরা।

সম্প্রতি রাশিয়াভিত্তিক হ্যাকার সংগঠন আর'ইভিল ফ্লোরিডাভিত্তিক একটি আইটি ফার্মে সাইবার হামলা চালায়। এতে বিশ্বের বিভিন্ন দেশের ১৫০০ প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এর আগে আরো বেশকিছু প্রতিষ্ঠানে সাইবার হামলার পর মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে প্রতিষ্ঠানটি।

জো বাইডেন বলেন, 'আমরা আশা করছি রাশিয়া এসব হামলার বিরুদ্ধে সঠিক তদন্ত করবে। এসব হামলা সরকারি পৃষ্ঠপোষকতায় না হলেও আমরা যদি তাদের সঠিক তথ্য দিই, তাহলে হ্যাকারদের বিরুদ্ধে তদন্ত সহজ হবে'।

হ্যাকাররা যেই সার্ভার ব্যবহার করে এই হামলাগুলো চালিয়েছে, সেগুলোতে পাল্টা আঘাত করা সম্ভব কী না- এই প্রশ্নের জবাবে বাইডেন বলেন, 'হ্যাঁ'।

তবে ক্রেমলিন জানিয়েছে, সাইবার হামলা বিষয়ে মস্কোর সাথে যোগাযোগ করেনি যুক্তরাষ্ট্র।

ভ্লাদিমির পুতিন এক বিবৃতিতে বলেছেন, 'সাইবার হামলার অভিযোগ আনলেও যুক্তরাষ্ট্রের যথাযথ কোনো মন্ত্রনালয় এই বিষয়টি নিয়ে মস্কোর সাথে যোগাযোগ করেনি'।

তবে বাইডেন প্রশাসনের জেষ্ঠ্য কর্মকর্তা জানান, 'মস্কোকে বেশ কয়েকবার নির্দিষ্ট করে অভিযোগ জানানো হয়েছে'।

এদিকে, গত মাসে জেনেভায় এক সম্মেলনে ইউএস প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে বলেন, 'এসব হামলার দায় রাশিয়াকে নিতে হবে'।

বাইডেন জানান, তিনি পুতিনকে ১৬টি জরুরি সেবা খাতের তালিকা দিয়েছেন যেগুলোয় হামলা চালানো যাবে না৷

রাশিয়াভিত্তিক হ্যাকার গোষ্ঠী আর-ইভিল, যারা কী না সোদিনোকিবি নামেও পরিচিত- বিশ্বের অন্যতম শক্তিশালী ও কুখ্যাত হ্যাকার গোষ্ঠী।

এর আগে সর্ববৃহৎ মাংস বিতরণকারী প্রতিষ্ঠান জেবিএস-এ সাইবার হামলা চালানোর জন্য একই গ্রুপকে দায়ী করে ইউএস ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। এছাড়া ২০১৯ সালে টেক্সাসে অন্তত দুই ডজন হামলা চালায় এই হ্যাকার গ্রুপ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত