আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

অপরিমিত মাত্রায় মাদক গ্রহণে যুক্তরাষ্ট্রে রেকর্ড মৃত্যু

অপরিমিত মাত্রায় মাদক গ্রহণে যুক্তরাষ্ট্রে রেকর্ড মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

২০২০ সালে করোনা মহামারি চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রে মাত্রাতিরিক্ত মাদক গ্রহণ অর্থাৎ ড্রাগ ওভারডোজের কারণে রেকর্ড সংখ্যক বাসিন্দার মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০২০ সালে অধিক পরিমাণ মাদক গ্রহণে ৯৩ হাজার ৩৩১ জন বাসিন্দা মারা গেছেন। এর আগের বছর থেকে মৃতের সংখ্যা ৩০ শতাংশ বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, কিছু মাদক কতোটা ভয়াবহ হয়ে উঠতে পারে, এটি তারই প্রতিফলন। এছাড়া করোনা মহামারির কারণে হতাশা থেকে সামাজিক যে অবক্ষয়ও অন্যতম কারণ।

গত বছর মাদকের আধিক্যের কারণে মৃতদের মধ্যে অধিকাংশ ফ্যান্টালিন ওভারডোজে মারা যায়। এটি সিরিঞ্জের মাধ্যমে শরীরে প্রবেশ করানো হয়। এই শক্তিশালী সিনথেটিক অপিয়ড হিরোইনের থেকেও আরো ৫০ গুণ বেশি শক্তিশালী।

বিশেষজ্ঞরা বলছেন, অন্যান্য মাদককে শক্তিশালী করতেও এই ফ্যান্টালিন ব্যবহার করা হয়। মাদক বিক্রেতারা অন্যান্য স্ট্রিট ড্রাগের মধ্যে এটি মিশিয়ে দেয়।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, আইসোলেশনে থেকে ও  একাকীত্ব অনুভূতি থেকে সাম্প্রতিক সময়ে মাদক গ্রহণে মৃতের সংখ্যা বাড়ছে৷

ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অন ড্রাগ অ্যাবিউজের ডিরেক্টর নরা ভোলকোও এক বিবৃতিতে জানান, গত ১২ মাসে মাদকের অধিক ব্যবহারের দরুণ সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা এটি।

মঙ্গলবার (১৩ জুলাই) প্রকাশিত তথ্য-উপাত্তে দেখা গেছে, প্রতি ১১ ঘণ্টায় অন্তত ২৫০ জন ব্যক্তি অধিক পরিমাণ মাদক গ্রহণের ফলে মারা যাচ্ছে।

এদিকে, মাদকের বিস্তার রোধে এবং ওভারেডোজ নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ওয়েস্ট ভার্জিনিয়ার চিকিৎসক ড. রাহুল গুপ্তাকে ন্যাশনাল ড্রাগ কন্ট্রোল পলিসির প্রধান হিসেবে অনুমোদন দিয়েছেন। যদি সিনেটের মাধ্যমে এটি পাশ হয়, তবে মাদকের বিস্তার নিয়ে কাজ করবেন তিনি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত