আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

অরেগনে দাবানল বাড়ছে, পুড়ে গেছে ৩ লাখ একরেরও বেশি জমি

অরেগনে দাবানল বাড়ছে, পুড়ে গেছে ৩ লাখ একরেরও বেশি জমি

ছবি: এলএবাংলাটাইমস

অরেগন অঙ্গরাজ্যে দেশের এখন সবচেয়ে সক্রিয় দাবানলটিতে ৩ লাখ একরেরও বেশি জমি পুড়ে গেছে। দাবানলের কারণে হাজার হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

প্রায় ২০০০ এরও অধিক দমকলকর্মী ‘বুটলেগ ফায়ার’ নামক দাবানলটির মোকাবেলা করছে। দাবানলটিকে অরেগনের ইতিহাসের অন্যতম বৃহৎ দাবানল হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আগুনটি জুলাই মাসের ৬ তারিখে শুরু হয়। ইতোমধ্যে এটি লস এঞ্জেলস শহরের চেয়ে বেশি বড় আকার ধারণ করেছে।

বর্তমানে দেশ জুড়ে চলতে থাকা ৮০টি বড় দাবানলের মধ্যে এটি অন্যতম। বর্তমানে পুরো দেশের ১৩টি রাজ্যজুড়ে ৮০টি বড় দাবানল চলছে। এইসব দাবানল তৈরির পিছে হিট ওয়েব ও প্রবল বাতাসকে দায়ী করা হচ্ছে।

দাবানলটিকে বুটলেগ ফায়ার নামে চিহ্নিত করা হয়েছে। মূলত, দাবানলটির পাশেই অবস্থিত ‘বুটলেগ স্প্রিংস’ নামক ঝর্ণার নামে দাবানলটির নামকরণ করা হয়েছে। দাবানলটি ইতোমধ্যে ১৬০টিরও অধিক ভবন ও বাড়ি ধ্বংস করেছে। দাবানলটি প্রায় দুই হাজারের মতো মানুষকে তাদের বাড়ি-ঘর ছাড়তে বাধ্য করেছে। 

কর্তৃপক্ষ জানায় যে আগুনটির এক চতুর্থাংশ নিয়ন্ত্রণ করা গিয়েছে।

রবিবারে (১৮ জুলাই) অপারেশন সেকশন চিফ জন ফ্ল্যানিগান বলেন ‘আবহাওয়া আমাদের বিরুদ্ধে কাজ করছে। গরম ও শুষ্ক আবহাওয়ার পাশাপাশি অস্থিতিশীল বাতাসের কারণে তাপ দ্রুত গতিতে বাড়ছে।‘

এই সপ্তাহের আবহাওয়া আগুন নিভানোর কাজে ব্যাঘাত ঘটাতে পারে। এই সপ্তাহে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১০-১৫ ডিগ্রি বেশি বৃদ্ধি পেতে পারে। এর পাশাপাশি খরাও দেখা যেতে পারে।

আগুনটি পোর্টল্যান্ডের দক্ষিণ-পূর্বদিকে ৪৮০কিঃমিঃ জায়গাজুড়ে জ্বলছে। ইতোমধ্যে এটি ১৬০টির অধিক ভবন ধ্বংস করেছে ও আরও শত শত ভবন ধ্বংস করার সম্ভাবনা রাখে।  

ক্লামাথ ফলস ও রেডমন্ড সহ কয়েকটি শহরের বাসিন্দাদের জন্য  দুটি আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে।

ন্যাশনাল ইন্টারেজেন্সি ফায়ার সেন্টারের মতে, এই বছরে দেশের ১২ লাখ একর জমি দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ দাবানলই পশ্চিমদিকের রাজ্যগুলোতে ঘটেছে।

সংস্থাটির হিসাবমতে, ২০২১ সালের জুলাই মাস পর্যন্ত আমেরিকাতে  চার হাজারের বেশি দাবানলের ঘটনা ঘটেছে। সংখ্যাটি ২০২০ সালের মোট দাবানলের সংখ্যার দ্বিগুণ।

শুধুমাত্র ক্যালিফোর্নিয়ায়, গত বছরের একই সময়ের তুলনায় পাঁচ গুণ বেশি একর জমি পুড়ে গেছে।

ধারণা করা হচ্ছে যে, রাজ্যটিতে সাম্প্রতিককালে ঘটে যাওয়া ‘ডিক্সি ফায়ার’ নামক দাবানলের পিছনে ‘পিজি অ্যান্ড ই’ নামক একটি ইউটিলিটি ফার্ম দায়ী। উল্লেখ্য যে, এই একই ফার্মের কারণে ২০১৮ সালে রাজ্যটিতে ‘ক্যাম্প ফায়ার’ নামক দাবানলের সৃষ্টি হয়েছিলো। ‘ক্যাম্প ফায়ার’ দাবানলটি ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে মারাত্মক দাবানল হিসেবে কুখ্যাত।

আমেরিকার পাশাপাশি পার্শ্ববর্তী দেশ কানাডাতেও দাবানলের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। কানাডিয়ান ইন্টারেজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টার জানায়, কানাডাতে বিগত সপ্তাহেই ১৫০ এর অধিক নতুন দাবানলের সৃষ্টি হয়েছে।

বিশেষজ্ঞরা জানায়,  বহু বছর ধরে চলা খরার কারণে ২০২১ সালে উত্তর আমেরিকায় দাবানলের সংখ্যা পূর্বের চেয়ে কয়েকগুণ বেশি বৃদ্ধি পাবে।

বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে শুষ্ক ও গরম আবহাওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। এই শুষ্ক ও গরম আবহাওয়ার কারণে দাবানলের সংখ্যা বৃদ্ধি পায়।  

শিল্প যুগ শুরু হওয়ার পর থেকে বৈশ্বিক তাপমাত্রা ইতোমধ্যে ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। যদি বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার যদি গ্রিন হাউস গ্যাসের নির্গমন কমাতে না পারে, তাহলে এই তাপমাত্রা বৃদ্ধি পেতেই থাকবে।

 এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত