আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ইন্টারনেট বিভ্রাট: ইউপিএস, অ্যামাজনসহ একাধিক ওয়েবসাইট বন্ধ

ইন্টারনেট বিভ্রাট: ইউপিএস, অ্যামাজনসহ একাধিক ওয়েবসাইট বন্ধ

ছবি: এলএবাংলাটাইমস

বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে ফেড-এক্স, এইচবিও ম্যাক্স ও অ্যামাজনের মত একাধিক হাই-ট্রাফিকের প্রধান ওয়েবসাইটগুলো বন্ধ ছিল।

ডাউনডিটেক্টরের মতে, বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত ৪৪টির মত ওয়েবসাইটে বিভিন্ন প্রকারের সমস্যা দেখা গিয়েছে। ১১টা ৪৫ মিনিটের দিকে অনেকগুলো ওয়েবসাইট পুনরায় চালু হয়।

সমস্যায় আক্রান্ত ওয়েবসাইটগুলোর মধ্যে আর্থিক, বিনোদন, ভ্রমণ, খুচরা ক্রয়-বিক্রয় বিষয়ক ওয়েবসাইটের পাশাপাশি  অ্যামাজন ওয়েব সার্ভিসের মত পরিষেবামূলক ওয়েবসাইটও অন্তভুক্ত।

সমস্যাটি কেন দেখা গিয়েছে সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। তবে, আকামাই গ্লোবাল কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক তাদের এজ ডিএনএস সার্ভিসের মধ্যে উপস্থিত একটি সমস্যার ব্যাপারে জানিয়েছে।

আকামাই একটি বিবৃতিতে বলে ‘আমরা এজ ডিএনএস সার্ভিসের একটি নতুন উদীয়মান সমস্যা নিয়ে অবগত।‘

ওরাকলও একটি বিবৃতিতে জানিয়েছে যে আকামাই ইস্যুর কারণে তাদের ওয়েব পরিষেবাগুলোয় সমস্যা দেখা দিচ্ছে।

আকামাই পরবর্তীতে একটি টুইটের মাধ্যমে জানায় ‘আমরা বিশ্বাস করি যে সমস্যাটি কোন সাইবার হামলার কারণে তৈরি হয়নি।‘

গত মাসেই, ফাস্টলিতে একটি বড় ধরণের আঘাত হানা হয় যার কারণে বিশ্বের কয়েকটি শীর্ষ ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। সংস্থাটি আঘাতটির পিছনে একটি সফটওয়্যার বিভ্রাটকে চিহ্নিত করে। 

ফাস্টলির সমস্যার কারণে ইন্টারনেট ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট যেমনঃ রেডিট, টুইচ, দ্যা নিউ ইয়র্ক টাইমস ইত্যাদিতে প্রবেশ কর‍্তে পারছিলো না। এমনকি, বিট্রিশ সরকারের হোমপেজও ফাস্টলির সমস্যার কারণে বন্ধ হয়ে গিয়েছিলো।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত