আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

এশিয়া সফরে গেলেন কামালা হ্যারিস, আফগানিস্তান ইস্যুতে বিতর্ক

এশিয়া সফরে গেলেন কামালা হ্যারিস, আফগানিস্তান ইস্যুতে বিতর্ক

ছবি: এলএবাংলাটাইমস

আফগানিস্তান বিষয়ে চাপের মুখে রয়েছে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন। এরই মধ্যে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস প্রথমবারের মতো এশিয়া সফরে গেছেন।

শুক্রবার (২০ আগস্ট) এশিয়ার দেশ সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হোন হ্যারিস। সিঙ্গাপুর থেকে পরবর্তীতে ভিয়েতনাম যাবেন তিনি।

এর আগে জুন মাসে ম্যাক্সিকো এবং গুয়াতেমালায় সফর করেন হ্যারিস। প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা জানান, এবার গ্লোবাল হেলথ, ইকোনমিক পার্টনারশিপ এবং সিকিউরিটি বিষয়ে আলোচনা করবেন হ্যারিস৷

সিঙ্গাপুর ভ্রমণে কামালা হ্যারিস প্রেসিডেন্ট হালিমাহ ইয়াকুব ও প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন। সেই সাথে অত্র অঞ্চলে যুদ্ধ জাহাজ পাঠানো বিষয়ে আলোচনার কথা রয়েছে।

এরপর ভিয়েতনামে তিনি অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনস হেলথ মিনিস্টারদের সাথে ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন। এরপর ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) আঞ্চলিক অফিস পরিদর্শন করবেন তিনি। যুক্তরাষ্ট্রে আসার পথে তিনি হাওয়াইতে নিয়োজিত সৈন্যদের সাথে সাক্ষাৎ করবেন।

হ্যারিস এই সফরে চীনের ক্রমবর্ধমান আধিপত্য নিয়েও আলোচনা করবেন। সাউথ চায়না সমুদ্র এবং বানিজ্য সংক্রান্ত বিভিন্ন নীতি নিয়ে আলোচনা করবেন তিনি।

বাইডেন প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, 'প্রশাসন একটি উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক রিজিওন নিয়ন্ত্রণ করতে চায়। এটি একটি ভবিষ্যৎ পরিকল্পনা এবং ভাইস প্রেসিডেন্ট এটি বাস্তবায়নে সফরে যাচ্ছেন'।

তারা বলেন, 'আমরাও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অংশ এবং এই রিজিওনে থাকার অধিকার ও কর্তব্য রয়েছে'।

তবে এই সফর নিয়ে বিতর্ক রয়েছে। চলমান আফগানিস্তান ইস্যু মোকাবিলা না করে কামালা হ্যারিসের এই সফরের সমোলচনা করছেন নিন্দুকেরা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত