আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

কাবুলে উদ্ধার কার্যক্রমের সময়সীমা বাড়াতে যুক্তরাষ্ট্রকে চাপ

কাবুলে উদ্ধার কার্যক্রমের সময়সীমা বাড়াতে যুক্তরাষ্ট্রকে চাপ

ছবি: এলএবাংলাটাইমস

আফগানিস্তানে উদ্ধার কার্যক্রমের সময়সীমা বাড়াতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে মিত্র দেশগুলো। আফগানিস্তান ছেড়ে যারা অন্যত্র সরে যেতে ইচ্ছুক, তাদেরকে উদ্ধারে আরো সময় উদ্ধার কার্যক্রম চালাতে চাপ প্রয়োগ করা হচ্ছে যুক্তরাষ্ট্রকে।

কাবুল এয়ারপোর্টের নিয়ন্ত্রণ বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। বর্তমানে এটিই আফগানিস্তানের একমাত্র সচল এয়ারপোর্ট। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ৩১ আগস্ট সৈন্যদের ফিরিয়ে আনা হবে।

মঙ্গলবার (২৪ আগস্ট) যুক্তরাজ্য একটি জি-সেভেন সম্মেলনের ডাক দিয়েছে। সম্মেলনে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে।

যুক্তরাষ্ট্রের সাথে তালিবানের আলোচনা অনুসারে, ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান ছেড়ে চলে যেতে হবে যুক্তরাষ্ট্রের। এর বেশি সময় থাকলে এর জন্য পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে তালিবান।

যুক্তরাষ্ট্রের ৫ হাজার ৮০০ জন সৈন্য আফগানিস্তানের মাটিতে রয়েছে বর্তমানে। প্রেসিডেন্ট জো বাইডেন ২৪ ঘণ্টার মধ্যে আফগানিস্তানে তাদের সৈন্যরা আরো বেশি সময় থাকবে কী না, সেটি নিয়ে আলোচনা করবেন।

হোয়াইট হাউজ বিবৃতিতে জানিয়েছে, ১৪ আগস্ট থেকে এখন পর্যন্ত প্রায় ৪৮ হাজার বাসিন্দাকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী বিমান।

অন্য যারা আফগানিস্তান থেকে চলে আসতে চাইছেন, তারা এখনো কাবুল আন্তর্জাতিক বিমানের আশেপাশে অবস্থান করছেন।

যারা পালিয়ে যাচ্ছেন, তাদের বেশিরভাগই বিদেশি ফোর্সের সাথে বিভিন্ন কাজে নিয়োজিত ছিলেন। তারা প্রাণভয়ে অন্যত্র পালিয়ে যেতে চেষ্টা করছেন।

 

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত