আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

দক্ষিণ চায়না সমুদ্রে আতঙ্ক ছড়াচ্ছে চীন: হ্যারিস

দক্ষিণ চায়না সমুদ্রে আতঙ্ক ছড়াচ্ছে চীন: হ্যারিস

ছবি: এলএবাংলাটাইমস

এশিয়া সফরের প্রথমধাপ সিঙ্গাপুরে দেওয়া বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস চীন বিষয়ে কড়া সমালোচনা করেছেন।

হ্যারিস চীনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, দক্ষিণ চায়না সমুদ্রে হুমকি এবং অন্যায্য প্রভাব বিস্তার করে যাচ্ছে চীন। ফলে অনেক বছর ধরে এটি সংঘাতপূর্ণ অঞ্চল হয়ে উঠেছে।

তিনি বলেন, 'এই হুমকি মোকাবিলা করতে যুক্তরাষ্ট্র অন্যান্য মিত্র দেশগুলোর পাশে থাকবে'।

মূলত এশিয়ার এই অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের প্রভাব ধরে রাখাই এই সফরের অন্যতম উদ্দেশ্য।

কামালা হ্যারিস তাঁর বক্তব্যে আরো বেশকিছু ইস্যু নিয়ে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের সৈন্যদের আফগানিস্তানের থেকে সরিয়ে আনাকে সাহসী এবং সঠিক সিদ্ধান্ত বলে আখ্যা দেন।

চীনের প্রতি অভিযোগ এনে হ্যারিস বলেন, 'ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের মাধ্যমে চীন দক্ষিণ চায়না সাগরের বড় একটি অংশ দখল করে রাখছে।

তিনি বলেন, 'অন্যান্য দেশগুলোর জন্য চীনের আগ্রাসী মনোভাবটি হুমকি স্বরূপ। ২০১৬ সালে আরবিট্রাল ট্রিবিউনালের সিদ্ধান্ত ভঙ্গ করেছে বেইজিং'।

চীনের সাথে ফিলিপাইনের ঐতিহাসিক জয়ের প্রতি ইঙ্গিত করেন কামালা হ্যারিস। তিনি বলেন, যুদ্ধে হেরে যাওয়ার পরেও ২০১২ সাল থেকে চীন কোস্টগার্ড মোতায়েন করে রেখেছে। সেই সাথে ফিলিপিনের জেলে সম্প্রদায়কে নিয়মিত হুমকি দিচ্ছে চীন।

সাম্প্রতিক সময়ে চীন দাবি করছে, চায়না সমুদ্রের প্রতি তাদের শত বছরের অধিকার রয়েছে। এই অঞ্চলের নিয়ন্ত্রণ রাখতে মিলিটারি উপস্থিতি বাড়িয়েছে চীন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত