আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

তালিবান নেতার সাথে সিআইএ প্রধানের গোপন বৈঠক!

তালিবান নেতার সাথে সিআইএ প্রধানের গোপন বৈঠক!

ছবি: এলএবাংলাটাইমস


তালিবানের এক শীর্ষ নেতার সাথে সোমবার (২৩ আগস্ট) গোপনে বৈঠক করেছেন ইউএস সেন্ট্রাল ইন্টিলিজেন্স এজেন্সির (সিআইএ) প্রধান।

গোপনীয় এই বৈঠকের সাথে সংশ্লিষ্ট সূত্র যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে এই কথা জানিয়েছেন।

তবে সিআইএ প্রধান উইলিয়াম বার্নস এবং তালিবান নেতা মোল্লাহ বারাদারারের এই বৈঠক নিয়ে দুইটি সংগঠনের কেউই মুখ খোলেননি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন, ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈনিকেরা সরে আসবে। তবে যুক্তরাজ্যসহ অন্যান্য মিত্র দেশগুলো সেই সময় বর্ধিত করার জন্য চাপ দিচ্ছে।

৯/১১ হামলার পর ২০০১ সাল থেকে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনারা অবস্থান করছে।

সূত্রের দেওয়া তথ্য যদি সঠিক হয়ে থাকে, তবে এখন পর্যন্ত তালিবানের হাতে কাবুলের পতন ঘটার পর যুক্তরাষ্ট্র ও তালিবান নেতাদের মধ্যে এটিই সর্বোচ্চ পর্যায়ের বৈঠক।

বর্তমানে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ৫ হাজার ৮০০ জন সৈন্য রয়েছে। আফগানিস্তানসহ অন্যান্য অনেক দেশের নাগরিকেরা এখনো কাবুল এয়ারপোর্ট দিয়ে অন্যান্য দেশে চলে যাচ্ছে। কাবুল এয়ারপোর্ট মার্কিন সৈন্যরা নিয়ন্ত্রণ করছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) তালিবানের পক্ষ থেকে জানানো হয় যে, ৩১ আগস্টের পর কোনো আফগানি দেশ ছাড়তে পারবেনা কিংবা যুক্তরাষ্ট্রের কোনো সৈন্য আফগানিস্তানে অবস্থান করতে পারবেনা।

মোল্লাহ বারাদার ১৯৯৪ সালে তালিবান প্রতিষ্ঠার পর থেকেই চার গুরুত্বপূর্ণ সদস্যের একজন। যুক্তরাষ্ট্র আর পাকিস্তানের যৌথ অভিযানে তিনি ধরা পরেন ও আট বছর কারাভোগ করেন।

২০১৯ সাল থেকে কাতারের তালিবান অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মোল্লাহ বারাদার। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে দোহা চুক্তিতে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সৈন্য আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে মধ্যস্ততা করেন।

এছাড়া প্রথম কোনো তালিবান নেতা হিসেবে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিফোনে কথোপকথন করেন মোল্লাহ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত