আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

হাসপাতালে বাড়ছে করোনা রোগী, শিশুদের মধ্যেও সংক্রমণ ব্যাপক

হাসপাতালে বাড়ছে করোনা রোগী, শিশুদের মধ্যেও সংক্রমণ ব্যাপক

ছবি: এলএবাংলাটাইমস

বৃহস্পতিবারে (২৬ আগস্ট) আমেরিকার হাসপাতালগুলোতে করোনার কারণে ১ লাখ আমেরিকান চিকিৎসাধীন অবস্থায় ছিলো। বিগত ৮ মাসের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস জানায় যে অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে করোনার হার বৃদ্ধি পাচ্ছে।

বিগত এক মাসে করোনার কারণে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। সিডিসি জানিয়েছে, বিগত সপ্তাহে প্রতি ঘণ্টায় গড়ে ৫০০ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

২০২১ সালের ৬ জানুয়ারি, আমেরিকায় ১ লাখ ৩২ হাজার ৫১ জন মানুষ করোনার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলো যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

২০২১ এর শুরুতে টিকা কার্যক্রম দ্রুত প্রসারিত হওয়ায় হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা কমা শুরু করে। জুন মাসের ২৮ তারিখে হাসপাতালগুলোতে ১৩ হাজার ৮৪৩ জন ব্যক্তি করোনার জন্য চিকিৎসাধীন অবস্থায় ছিলো যা এখন পর্যন্ত সর্বনিম্ন।

কিন্তু অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে জুলাই মাস থেকে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বাড়া শুরু করে। নতুন এই প্রাদুর্ভাবের কেন্দ্র আমেরিকার দক্ষিণভাগ হলেও এর প্রভাব সারাদেশেই লক্ষ্য করা যায়।

মার্কিন ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড হিউমেন সার্ভিসেস জানিয়েছে, ফ্লোরিডাতে সর্বাধিক সংখ্যক মানুষ করোনার কারণে হাসপাতালে ভর্তি হয়েছে। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে টেক্সাস ও ক্যালিফোর্নিয়া অবস্থান করছে। আলাবামা, জর্জিয়া ও ফ্লোরিডার আইসিইউগুলোর শতকরা ৯৫ ভাগই করোনা রোগী দ্বারা ভর্তি।

টিকা গ্রহণ করেনি এমন জনগোষ্ঠীর মধ্যেই করোনার হার বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি ডেল্টা ভ্যারিয়েনটের কারণে শিশুদের মধ্যে করোনার হার অস্বাভাবিকতারে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে আমেরিকায় ২ হাজার শিশু করোনার কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

করোনার কারণে হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে শতকরা ২ দশমিক ৩ ভাগই শিশু। করোনার কারণে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের শতকরা ৩২ ভাগই ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও টেক্সাসের বাসিন্দা। বারো বছরের নিচের কেউ টিকা গ্রহণ করতে পারে না বিধায় শিশুদের করোনার হার বৃদ্ধি পাচ্ছে।

দেশটি আশা করছে যে শরৎকালের মধ্যে বাচ্চাদের মাঝে ফাইজার টিকা প্রয়োগের অনুমোদন পাওয়া যাবে।

দেশের শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ এন্থনি ফাউচি বলেছেন যে টিকা গ্রহণের প্রক্রিয়া বৃদ্ধি পেলে আগামী বছরের মধ্যে করোনাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

সিডিসি জানিয়েছে যে আমেরিকার মোট জনসংখ্যার শতকরা ৬১ ভাগ কমপক্ষে টিকার এক ডোজ গ্রহণ করেছে। 

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত