আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

চীনা সেনাপ্রধানের সাথে ফোনালাপ ফাঁস, তোপের মুখে মার্কিন জেনারেল

চীনা সেনাপ্রধানের সাথে ফোনালাপ ফাঁস, তোপের মুখে মার্কিন জেনারেল

ছবি: এলএবাংলাটাইমস

চীনের সেনাপ্রধানের সাথে মার্কিন জেনারেল মার্ক মিলির ফোনালাপ ফাঁস হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছে।

তবে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) জেনারেল মার্ক মিলি জানান, চীনা কমান্ডারের সাথে যোগাযোগ করাটা তার দায়িত্ব ও কর্তব্যের মধ্যেই পরে।

মার্ক মিলি জানান যে এরকম কথাবার্তা নিয়মিত হয় ও এটি করার মূল কারণ ছিলো দুই মিত্র ও প্রতিদ্বন্দ্বীর মাঝে কৌশলগত স্থিতিশীলতা রক্ষা করার জন্য।

বিগত কয়েকদিন ধরে মিলিকে নিয়ে কঠোর সমালোচনা চলছে। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় থাকাবস্থায় জেনারেল মার্ক মিলি চাইনিজ পিপলস লিবারেশন আর্মির জেনারেল লি জুওচেং এর সাথে কথা বলেন। মিলি আশ্বাস দেন যে আমেরিকা কোনক্রমেই হঠাত করে চীনের ওপর আক্রমণ করবে না।

গত অক্টোবরে এবং জানুয়ারিতে করা কলের বিবরণ ওয়াশিংটন পোস্টের সাংবাদিক বব উডওয়ার্ড এবং রবার্ট কোস্টারের বই "পেরিল" এর কিছু অংশে প্রথম প্রচারিত হয়। মিলি ট্রাম্পের কার্যক্রমের ওপর আস্থা রাখতে না পেরে চীনের সেনাপ্রধানকে কল দিয়ে আশ্বাস দেন যে আমেরিকা চীনের ওপর আক্রমণ করবে না। প্রথম কলটি অক্টোবরের ৩০ তারিখে করা হয় ও দ্বিতীয় কলটি ক্যাপিটাল হিল আক্রমণের ২ দিন পর জানুয়ারির ৮ তারিখে করা হয়।

শুক্রবারে মিলি তার কলগুলোর ব্যাপারে বিস্তারিত বলেননি। তিনি জানান, সেপ্টেম্বরে শুনানিতে তিনি কংগ্রেসের সামনে গভীরভাবে আলোচনা করবেন।

মিলি বলেন, ‘আমি মনে করি আইনপ্রণেতাদের সামনে আমার বক্তব্য পেশ করা উত্তম হবে। কয়েক সপ্তাহের মধ্যে কংগ্রেসের সামনে আমি এব্যাপারে বিস্তারিত বলবো।‘

২৮ সেপ্টেম্বর সিনেট আর্মড সার্ভিসেস কমিটির সামনে মিলি ও ইউএস ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন তাদের বক্তব্য পেশ করবেন। মূলত আফগানিস্তান থেকে আমেরিকান সেনা প্রত্যাহার ও শরণার্থী স্থানান্তর নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা ছিলো। আশা করা হচ্ছে, মিলিকে ফোনকলগুলোর কারণে কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে।

বইটি প্রকাশের পর বাইডেন সাংবাদিকদের বলেন, ‘জেনারেল মিলির প্রতি আমার আস্থা আছে।‘

হোয়াইট হাউস এবং পেন্টাগন প্রধান বলেছেন যে মিলির উপর তাদের পূর্ণ আস্থা আছে।

কয়েকজন মার্কিন আইনপ্রণেতা জানান যে মিলি তাঁর কর্তৃত্ব অতিক্রম করেছে। তাঁরা মিলিকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প মিলিকে বিশ্বাসঘাতক ও পাগল বলে অভিহিত করেছেন,। ট্রাম্প বলেন, ‘সে আমাকে চীনে কল করা ব্যাপারে কখনো কিছু বলেনি।‘

মিলির অফিস এই সপ্তাহে এক বিবৃতিতে বলেছে, এই  ফোনকলগুলোর উদ্দেশ্য ছিল চীনা সামরিক বাহিনীকে "আশ্বাস" প্রদান করা এবং জয়েন্ট চিফস চেয়ারম্যান হিসেবে এটি তাঁর দায়িত্বের অংশ।

মিলির মুখপাত্র কর্নেল ডেভ বাটলারের জানান যে কলগুলি পেন্টাগন এবং অন্যান্য ফেডারেল এজেন্সিগুলির সাথে যোগাযোগ ও সমন্বয় করেই করা হয়েছিলো।

৬ই জানুয়ারির ক্যাপিটাল হিল আক্রমণের পর, মিলি ইউকে, পাকিস্তান ,রাশিয়াসহ বিশ্বের অনেক দেশের  সেনাপ্রধানের সাথে কথা বলেন। তাদের সবাইকে মিলি নিশ্চিত করেন যে আমেরিকান সরকার শক্তিশালী ও পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে।

২০১৯ সালে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেনারেল  মিলিকে জয়েন্ট চিফস চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। চেয়ারম্যান হিসেবে মিলি প্রেসিডেন্টের প্রধান সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত