আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

টেক্সাস সীমান্তের অভিবাসী প্রত্যাশীদের বিমানযোগে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

টেক্সাস সীমান্তের অভিবাসী প্রত্যাশীদের বিমানযোগে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি: এলএবাংলাটাইমস

গত কয়েক সপ্তাহ যাবত ইউএস-ম্যাক্সিকো সীমান্তে জড়ো হওয়া অভিবাসী প্রত্যাশীদের আকাশপথে অত্র এলাকা থেকে সরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র। জড়ো হওয়া এই অভিবাসীদের অধিকাংশ হাইতির বাসিন্দা।

অ্যাসোসিয়েট প্রেস জানায়, রবিবার (১৯ সেপ্টেম্বর) তিনটি বিমানের প্রতিটিতে ১৪৫ জন অভিবাসী বহন করে হাইতির পোর্ট-আও-প্রিন্স এয়ারপোর্টে ফেরত পাঠানো হয়েছে।

গত কয়েক সপ্তাহে টেক্সাসের ডেল রিও ও ম্যাক্সিকোর সিউদাদ আকুনার সংযোগ ব্রিজের নিচে ১৩ হাজার অভিবাসী জড়ো হয়।

সেখানে তাঁবু গেড়ে ৩৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার মধ্যে বাস করে আসছিল এসব অভিবাসী।

ইমার্জেন্সি পাবলিক হেলথ অর্ডার, যা টাইটেল ৪২ নামে পরিচিত- যুক্তরাষ্ট্রের সরকার এই ক্ষমতাবলে অভিবাসী প্রত্যাশীরা অ্যাসাইলাম আবেদন করার আগেই তাদের ফেরত পাঠাচ্ছেন।

ডেল রিও'র স্থানীয় সরকার এই অভিবাসী প্রত্যাশীদের খাদ্য ও যথাযথ সেনিটেশন প্রক্রিয়া দিতে হিমশিম খায়৷

সীমান্তে কাজ করা অভিবাসী সংগঠন টম কার্টরাইট জানান, টেক্সাস থেকে হাইতির অভিবাসীদের নিয়ে তিনটি বিমান ছেড়ে গেছে। একটি লারেদো এবং অন্য দুইটি বিমান সান অ্যান্টনিও থেকে হাইতির উদ্দেশ্যে ছেড়ে যায়।

বর্ডার পেট্রোল প্রধান রাউল এল অরটিজ বলেন, প্রায় ৩ হাজার ৩০০ অভিবাসীকে ক্যাম্প থেকে বিমান কিংবা ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে।

রাউল এক সংবাদ সম্মেলনে বলেন, 'আমাদের পরবর্তী ছয় থেকে সাতদিনের লক্ষ্য হচ্ছে ১২ হাজার ৬৬২ জন অভিবাসী যারা এখনো ব্রিজের নিচে আছেন, তাদেরকে বন্দোবস্ত করা'।

তিনি জানান, যুক্তরাষ্ট্র সরকার অভিবাসী প্রত্যাশীদের দেশের সাথে তাদের ফিরিয়ে নেওয়ার জন্য আলোচনা করছেন।

আগত অভিবাসীদের মধ্যে বেশিরভাগ হাইতির বাসিন্দা হলেও কিউবান, ভেনেজুয়েলা, নিকারাগুয়ানস এর বাসিন্দারাও ছিল।

মূলত দক্ষিন দিক থেকে হাইতির বড় বাসিন্দাদের অংশ সীমান্তে আসছে। এর মধ্যে ২০১০ সালের ভূমিকম্পের পর অনেকেই ব্রাজিল এবং সাউথ আমেরিকার অন্যান্য দেশে চলে এসেছিল।

গত মাসে ম্যাক্সিকান সীমান্ত থেকে ১ লাখ ৯৫ হাজার অভিবাসী প্রত্যাশীকে আটক করা হয়েছে। বুধবার এক প্রকাশিত সরকারি জরিপ এই তথ্য জানিয়েছে। ২০১৯ সালের আগস্ট মাসে আটকের সংখ্যা ছিল ৫১ হাজার।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত