আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ফের মানবাধিকার কাউন্সিলে ফিরলো আমেরিকা

ফের মানবাধিকার কাউন্সিলে ফিরলো আমেরিকা

ছবি: এলএবাংলাটাইমস

তিন বছর পর পুনরায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ফিরলো আমেরিকা। গত বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সাধারণ কাউন্সিলের ভোটের মাধ্যমে তিন বছরের সদস্যপদ লাভ করে আমেরিকা।

জেনেভাভিত্তিক মানবাধিকার কাউন্সিল বিশ্বজুড়ে নির্যাতিত-নিপীড়িত ব্যক্তিদের অধিকার নিশ্চিতে কাজ করে থাকে। ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কাউন্সিলটিকে ধিক্কার জানিয়ে বের হয়ে আসেন। তাঁরা বলে যে কাউন্সিলটির আচরণকে ইসরায়েলবিরোধী হিসেবে জানায়। এর পাশাপাশি সংস্থাটির সংস্কার প্রয়োজন বলেও দাবি করেন। পরবর্তীতে, ২০২০ সালের নির্বাচনে ডেমোক্রেট জো বাইডেনের কাছে পরাজিত হন ট্রাম্প। বাইডেন প্রশাসন শুরু থেকে মানবাধিকারের ওপরে গুরুত্ব দিয়ে আসছে। তবে, অনেকেই মনে করেন, নিজ স্বার্থমোতাবেক মানবাধিকারের ব্যাপারটি ব্যবহার করে আসছে আমেরিকা।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড জানান, ওয়াশিংটন প্রাথমিকভাবে আফগানিস্তান, মিয়ানমার, চীন, ইথিওপিয়া, সিরিয়া, ইয়েমেনের মতো দেশগুলোর শোচনীয় পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে মনোযোগ দেবে।
লিন্ডা আরও জানান, তাঁদের লক্ষ্য স্পষ্ট—মানবাধিকার রক্ষায় যাঁরা কাজ করছেন, তাঁদের পাশে দাঁড়ানো। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সরব হওয়া। এর পাশাপাশি ইসরায়েলবিরোধী নীতির বিরুদ্ধে কাজ করবেন বলে জানিয়েছেন লিন্ডা।

৪৭ সদস্যের মানবাধিকার কাউন্সিলের সদস্য গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। ২০০৬ সালে প্রতিষ্ঠিত সংস্থাটির মূল লক্ষ্যই মানবাধিকার সমুন্নত রাখা। যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজাখস্তান, গাম্বিয়া, বেনিন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, প্যারাগুয়ে, হন্ডুরাস, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড, মন্টেনেগ্রো ও লিথুয়ানিয়া নির্বাচিত হয়েছে। এ ছাড়া পুনরায় সদস্য নির্বাচিত হয়েছে ক্যামেরুন, ইরিত্রিয়া, সোমালিয়া, ভারত ও আর্জেন্টিনা।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত