আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

হাইতিতে অপহৃত মিশনারি দল: জনপ্রতি ১ মিলিয়ন ডলার মুক্তিপণ দাবি

হাইতিতে অপহৃত মিশনারি দল: জনপ্রতি ১ মিলিয়ন ডলার মুক্তিপণ দাবি

ছবি: এলএবাংলাটাইমস

হাইতিতে অপহরণের শিকার যুক্তরাষ্ট্রের মিশনারিদের মুক্তির জন্য জনপ্রতি ১ মিলিয়ন ডলার মুক্তিপণ দাবি করেছে অপহরণকারী দলটি।

গত শনিবার (১৬ অক্টোবর) পরিবারসহ ১৭ জনের এক মিশনারি দলকে হাইতির রাজধানী থেকে অপহরণ করে হাইতির সন্ত্রাসী গ্যাং। অপহরণের শিকার হওয়া ১৪ জন পূর্ণবয়স্ক ও তিনজন শিশু।

হাইতির এই গ্যাংটি অপহরণ করে মুক্তিপণ আদায়ের জন্য কুখ্যাত। এই গ্যাং এর নাম ৪০০ মাজোয়ো৷ এর আগে এপ্রিল মাসে ক্যাথোলিক পাদ্রীর একটি দলকে অপহরণ করে এই গ্যাং।

পরবর্তীতে পাদ্রীদের ওই দলটি মুক্তি পেলেও মুক্তিপণ আদায় করা হয়েছিল কী না, তা জানা যায়নি।

অপহৃত হওয়া ১৭ জনের মধ্যে ১৬ জনই মার্কিনী আর একজন কানাডার নাগরিক। অপহৃতদের মধ্যে পাঁচজন  পুরুষ, সাতজন নারী ও পাঁচটি শিশু রয়েছে৷ সবচেয়ে কম বয়েস্ক শিশুটির মাত্র ২ বছর।

ওহিও রাজ্যের একটি অলাভজনক মিশনারি সংস্থায় তারা কাজ করেন। সংস্থাটির নাম ক্রিশ্চিয়ান এইডস মিনিস্ট্রিস। এই সংস্থাটি হাইতির শিশুদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো মৌলিক চাহিদা পূরণ করে থাকে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই মিশনের সদস্যরা বাসে করে রাজধানী প্রিন্স অব পোর্টের এক এতিমখানা ছেড়ে অন্য জায়গায় যাচ্ছিলেন। পথে কয়েক সদস্যকে বিমানবন্দরে নামিয়ে দেওয়ার সময় অপহরণকারীরা  বাসে হানা দেয়। এরপর তাদের বাসের চালকে জিম্মি করে অন্যত্র নিয়ে যায়।

এরপর অপহৃতদের একজন বাসে বসে হোয়াটসঅ্যাপ একটি বার্তা পাঠায়। সেখানে বলা হয়, 'আমাদের পুরো দলকে অপহরণ করা হয়েছে। আমাদের জন্য প্রার্থনা করুন। আমরা জানি না আমাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে'।

এদিকে এই ঘটনার প্রেক্ষিতে হোয়াইট হাউজ সোমবার (১৮ অক্টোবর) জানায়, ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট এবং ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন( এফবিআই) অপহৃতদের উদ্ধারে কার্যক্রম শুরু করেছে।

ক্রিশ্চিয়ান এইড মিনিস্ট্রির সাবেক এক ফিল্ড ডিরেক্টর জানান ইতোমধ্যে মিশনারির দলটির সাথে যোগাযোগ করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত