আপডেট :

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

        ফুলারটনে বিদ্যালয়ের কাছে অস্ত্রধারী সন্দেহভাজন: সতর্কতা না পাওয়ায় প্রশ্নে অভিভাবক ও বাসিন্দারা

        মিনেসোটায় আইসিই অভিযানে হত্যাকাণ্ড: ডেমোক্র্যাটদের বিদ্রোহে আবারও যুক্তরাষ্ট্রে সরকার শাটডাউনের শঙ্কা

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, উত্তাল লস এঞ্জেলেস

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ড: তদন্তের দাবি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের

ওয়াশিংটন ডিসিতে ফিরে দেখা ১৯৭১: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মারক প্রদর্শনী অনুষ্ঠিত

ওয়াশিংটন ডিসিতে ফিরে দেখা ১৯৭১: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মারক প্রদর্শনী অনুষ্ঠিত

আজ বৃহত্তর ওয়াশিংটন ডিসিতে বসবাসরত আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস স্মরণ করিয়ে দিতে এবং যুদ্ধের সাথে সম্পর্কিত দুষ্প্রাপ্য স্থিরচিত্র ও দলিলাদির বিষয়ে অবগত করতে এক প্রদর্শনীর আয়োজন করা হয়।  ওয়াশিংটন ডিসি'র ক্যাথলিক ইউনিভার্সিটি অব আমেরিকার অধ্যাপক ড. আদনান মোর্শেদ এর একক পরিকল্পনায় - ফিরে দেখা ১৯৭১ : বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মারক শীর্ষক এই ব্যতিক্রমধর্মী প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে বেশকিছু দুষ্প্রাপ্য বই, ১৯৭১ সালের আন্তর্জাতিক ম্যাগাজিন, যুদ্ধকালীন পোস্টার, ১৯৭১ সালে আগস্ট মাসে অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশ-এর গানের এল পি, ঐতিহাসিক লাল সবুজ পতাকাসহ বেশকিছু আইটেম প্রদর্শিত হয়।

প্রদর্শনীতে এক আলোচনা সভায় অধ্যাপক আদনান মোর্শেদ বলেন, ৫২ বছর আগে, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে “অপারেশন সার্চলাইট” নামে এক ভয়াবহ গণহত্যার শিকার হয়েছিল বাঙালিরা। এরপর শুরু হয় বাঙালীর স্বাধীনতার যুদ্ধ। ১৯৭১ বাঙালি জীবনের অন্যতম দিক নির্দেশনার বছর। স্বাধিকার অর্জনের সেই সংগ্রামে নতুন প্রজন্মের মাঝে সচেতনতা তৈরী করার লক্ষ্যেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, বাঙালী জাতির স্বাধীনতা যুদ্ধ শুধু ভারতীয় উপমহাদেশের সংগ্রাম ছিল না, এটি ছিল বৈশ্বিক স্নায়ু যুদ্ধের অন্যতম ঘটনা। ধনতান্ত্রিক আর সমাজতান্ত্রিক বিশ্বের রাজনৈতিক যুদ্ধের নাটক মঞ্চে বাঙালির সংগ্রাম পেয়েছিলো নতুন মাত্রা। “এই প্রদর্শনীতে কিছু প্রশ্ন জিজ্ঞাসিত হয়েছে: বাঙালি জাতি হিসেবে আমরা কতটুকু ইতিহাস সচেতন? ১৯৭১ সালের গণহত্যার বস্তুনিষ্ঠ ইতিহাস কি আমরা লিখতে পেরেছি? বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা, আর গণমানুষের যুদ্ধকালীন ভূমিকার বহুমুখী ইতিহাসের অপেক্ষায় আমরা কি এখনো উদ্বিগ্ন হয়ে আছি? অতীত স্বয়ংক্রিয়ভাবে ইতিহাস হয়ে যায় না। ইতিহাস লেখা হয় গবেষণার মাধ্যমে। ইতিহাস একটি চলমান আর গতিশীল বিষয়। ইতিহাস তৈরির বিষয়টি একটি জাতির সাংস্কৃতিক আর মননশীল রাজনৈতিক চরিত্র ফুটিয়ে তুলে।

অধ্যাপক আদনান মোর্শেদের ফিরে দেখা একাত্তর, ইতিহাস সচেতনতা তৈরির একটি বিনম্র প্রচেষ্টা। এই প্রদর্শনীর অন্যতম লক্ষ্য ওয়াশিংটনের আন্তর্জাতিক মহলে বাঙালির স্বাধীনতার যুদ্ধের ইতিহাসকে স্মারক বই, ম্যাগাজিন, খবরের কাগজ, গানের এল পি, যুদ্ধকালীন পোস্টার, এবং আরও অন্যান্য প্রদর্শনীর মাধ্যমে ফুটিয়ে তোলা।

আলোচনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, এসোসিয়েটেড প্রেসের প্রাক্তন সাংবাদিক আর্নল্ড জেইটলিন, ভয়েজ অব আমেরিকা বাংলা বিভাগের প্রাক্তন প্রধান ইকবাল বাহার চৌধুরী, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রদূত ড্যান মোজেনা, বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ড. আহমাদ কায়কাউস, ভয়েজ অব আমেরিকা বাংলা বিভাগের সাংবাদিক আনিস আহমেদ, নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে আয়েশা কাশেম, আলাউয়ি মাসুদ ও আরাফ রহমান বক্তৃতা করেন। বক্তারা ইতিহাসের বস্তুনিষ্ঠ গবেষণায় এই ধরণের আর্কাইভাল বিষয়গুলোকে বিবেচনা করার উপর গুরুত্বারোপ করেন।


এছাড়াও মুক্তিযুদ্ধ-ভিত্তিক প্রামাণ্য চিত্র উপস্থাপন করেন আহসান আহমাদ। বিশিষ্ট মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ-এর কন্যা সাদিয়া আহমেদ তার বাবার ১৯৭১ সালে পাকিস্তানী বাহিনীর কাছে বন্দী থাকা অবস্থায় মাকে লেখা চিঠি পরে শোনান।প্রদর্শনীতে প্রায় দু’শ প্রবাসী বাংলাদেশী এবং বেশকিছু বিদেশী দর্শণার্থী উপস্থিত ছিলেন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত