আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

এবার বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

এবার বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের বাজার নিয়ন্ত্রক সংস্থা কমোডিটি ফিউচারস ট্রেডিং কমিশন (সিএফটিসি) বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো বিনিময় প্রতিষ্ঠান বিন্যান্সের বিরুদ্ধে মামলা করেছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) চ্যাংপেং ঝাওয়ের বিরুদ্ধেও মামলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের আইনকে ফাঁকি দিয়ে ‘বেআইনিভাবে’ ব্যবসা করার অভিযোগে সিএফটিসি গত সোমবার বিন্যান্স ও চ্যাংপেং ঝাওয়ের বিরুদ্ধে মামলাটি করে। সিএফটিসির চেয়ারম্যান রোস্টিন বেহনাম বলেন, অস্থির ও ঝুঁকিপূর্ণ ডিজিটাল বাজারে অনিয়ম খুঁজে বের করে তা বন্ধ করার জন্য যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার অংশ হিসেবে বিন্যান্সের বিরুদ্ধে মামলা হয়েছে।

তবে চীনে জন্ম নিয়ে মাত্র ১২ বছর বয়সে কানাডায় পাড়ি জমানো চ্যাংপেং সিএফটিসির মামলাকে ‘অপ্রত্যাশিত ও হতাশাজনক’ বলে উল্লেখ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করে মনে হয়েছে, অভিযোগটা অসম্পূর্ণ কিছু তথ্য দিয়ে সাজানো। অভিযোগপত্রে উল্লেখ করা অনেক বিষয়ের সঙ্গেই আমরা একমত নই।’

ক্রিপ্টোকারেন্সি একধরনের ভার্চ্যুয়াল মুদ্রা। করোনা মহামারির সময় খুব দ্রুতই ক্রিপ্টোকারেন্সির ব্যবসা বিস্তার লাভ করে। বিন্যান্সও তখন নিজেদের ব্যবসা অনেক বাড়িয়েছে। বর্তমানে সারা বিশ্বে মোট ১ ট্রিলিয়ন ডলার বা ৯২৪ বিলিয়ন ইউরোর ক্রিপ্টো বাজার রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ক্রিপ্টোর বাজার বাড়তে দেখা গেছে। তবে ২০২১ সালের তুলনায় তা অনেক কম। ওই বছর ক্রিপ্টোর বাজার তিন ট্রিলিয়ন ডলারে উঠেছিল।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত আরেকটি মামলা হয়েছে। কয়েক দিন আগে চীনের উদ্যোক্তা জাস্টিন সানের বিরুদ্ধে প্রতারণার আশ্রয় নিয়ে ডিজিটাল মুদ্রা ক্রিপ্টোকারেন্সি বিক্রির অভিযোগ তোলে যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

তখন অভিনেত্রী লিন্ডসে লোহান, র‍্যাপার অ্যাকন, সোলজা বয়সহ বিনোদন জগতের বেশ কয়েক তারকার বিরুদ্ধেও বেআইনিভাবে ডিজিটাল মুদ্রা কেনায় মানুষকে উৎসাহিত করার অভিযোগ তোলা হয়। বিন্যান্স ও তার সিইও চ্যাংপেংয়ের মতো জাস্টিন সানও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ তখন অস্বীকার করেছিলেন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত