আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ওথ কিপার্সের প্রতিষ্ঠাতার ১৮ বছরের কারাদণ্ড

ওথ কিপার্সের প্রতিষ্ঠাতার ১৮ বছরের কারাদণ্ড

ছবি: এলএবাংলাটাইমস

রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রের অভিযোগে যুক্তরাষ্ট্রের কট্টর ডানপন্থী সংগঠন ওথ কিপার্সের প্রতিষ্ঠাতা স্টুয়ার্ট রোডসকে গতকাল বৃহস্পতিবার ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় তাঁর বিরুদ্ধে এ সাজা ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় এটি এখন পর্যন্ত দেওয়া সবচেয়ে দীর্ঘমেয়াদি সাজা।

যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্টের বিচারপতি অমিত মেহতা গতকাল স্টুয়ার্ট রোডসের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন। আদালতে রোডস নিজেকে রাজনৈতিক বন্দী বলে দাবি করেছেন। তাঁর দাবি, যেসব মানুষ দেশকে ধ্বংস করে দিচ্ছিলেন, তাঁদের বিরোধিতা করার চেষ্টা করছিলেন।

বিচারক মেহতা রোডসকে বলেন, ‘রোডস, এ কথা পরিষ্কার যে কয়েক দশক ধরে আপনি এ দেশের গণতন্ত্রকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছেন।’মেহতা আরও বলেন, ‘রোডস, আমার বিশ্বাস যাঁদের বিরুদ্ধে আমি সাজা ঘোষণা করেছি, তাঁদের কারও সম্পর্কে আমি কখনো এ ধরনের কথা বলিনি। জনাব, আপনি এ দেশ, প্রজাতন্ত্র এবং গণতান্ত্রিক কাঠামোর জন্য হুমকি ও বিপদ তৈরি করছেন।’

কৌঁসুলিরা রোডসের বিরুদ্ধে ২৫ বছরের কারাদণ্ড ঘোষণার আবেদন জানিয়েছিলেন। পরে বিচারক তাঁকে ১৮ বছরের কারাদণ্ড দেন।

যুক্তরাষ্ট্রের সাবেক ছত্রীসেনা রোডস পরবর্তী সময়ে আইনজীবী হয়ে ওঠেন। তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। ওয়াশিংটনের একটি ফেডারেল কোর্টের জুরি তাঁকে গত নভেম্বরে দোষী সাব্যস্ত করেন।

ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় এ পর্যন্ত এক হাজারের বেশি মানুষকে অভিযুক্ত করা হয়েছে। রোডসের বিরুদ্ধে সাজা ঘোষণার আগপর্যন্ত সর্বোচ্চ সাজার মেয়াদ ছিল ১৪ বছর।

পেনসিলভানিয়ার এক ব্যক্তিকে এ কারাদণ্ড দেওয়া হয়েছিল।
রোডস তাঁর কর্মকাণ্ডের জন্য কোনো ধরনের অনুশোচনা প্রকাশ করেননি। উল্টো যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার জন্য কট্টর বামপন্থীদের দায়ী করেছেন তিনি।

২০০৯ সালে ওথ কিপার্স প্রতিষ্ঠা করেন রোডস। তাঁর একটি চোখ নষ্ট। ভুলবশত নিজের বন্দুক দিয়ে নিজের মুখে গুলি করার কারণে তাঁর চোখটি নষ্ট হয়ে যায়। ওথ কিপার্সের সদস্যদের মধ্যে যুক্তরাষ্ট্রের বর্তমান ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাও আছেন।

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হন। কিন্তু এ নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে পরাজয় মানতে অস্বীকৃতি জানান তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প।

বাইডেনের জয়ের সত্যায়নে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন বসে। সত্যায়নের প্রক্রিয়া ঠেকাতে ট্রাম্পের উসকানিতে তাঁর উগ্র সমর্থকেরা কংগ্রেস ভবনে (ক্যাপিটল) সহিংস হামলা চালান। এতে পুলিশসহ কয়েকজন নিহত হন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত