আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

কিউবা থেকে যুক্তরাষ্ট্রের উপর নজরদারি চালাচ্ছে চীন

কিউবা থেকে যুক্তরাষ্ট্রের উপর নজরদারি চালাচ্ছে চীন

এলএবাংলাটাইমস

কিউবা থেকে যুক্তরাষ্ট্রের ওপর চীন নজরদারি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। বাইডেন প্রশাসনের দাবি, ২০১৯ সালে কিউবায় নজরদারি–সংক্রান্ত সরঞ্জাম ও অবকাঠামোর উন্নয়ন ঘটানো হয়েছে। এক গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে শনিবার এই দাবি করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, বৈদ্যুতিন মাধ্যমে আড়িপাতার জন্য কিউবায় অবকাঠামো নির্মাণে দেশটির সঙ্গে গোপন চুক্তি করেছে চীন। ওই অবকাঠামো নির্মাণের স্থানটি ফ্লোরিডা থেকে মোটামুটি ১০০ কিলোমিটার দূরে। তবে যুক্তরাষ্ট্র সরকার এই প্রতিবেদনের সঙ্গে একমত নয়।

নাম প্রকাশ না করার শর্তে বাইডেন প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, ‘সংবাদমাধ্যম যেভাবে বিষয়টিকে তুলে ধরছে, তার সঙ্গে আমাদের বোঝাপোড়া মিলছে না।’ তবে প্রতিবেদনের কোন অংশ অসত্য, তা তিনি যেমন বলেননি, তেমনি কিউবায় আড়িপাড়ার অবকাঠামো নির্মাণে চীনের পদক্ষেপ নিয়েও বিস্তারিত কিছু বলেননি।

বাইডেন প্রশাসনের এই কর্মকর্তার ভাষ্য, বিষয়টি জো বাইডেন ক্ষমতায় (২০২১ সালের ১০ জানুয়ারি) আসার আগের; চীন তখন থেকেই বিশ্বব্যাপী তাদের গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর জোর দেয়।

এটা (চীনের আড়িপাতা) চলমান বিষয়, এটা নতুন কোনো খবর নয় উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, ২০১৯ সালে কিউবায় চীন গোয়েন্দা তথ্য সংগ্রহের সরঞ্জামের উন্নয়ন ঘটিয়েছে। এ বিষয়ে পূর্ণাঙ্গ গোয়েন্দা তথ্য আছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে ওয়াশিংটনে চীনের দূতাবাসের একজন কর্মকর্তা গত শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দেওয়া বিবৃতির কথা উল্লেখ করেন। ওই বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী হ্যাকার’ অভিহিত করে দেশটির বিরুদ্ধে ‘গুজব ছড়ানো ও পরনিন্দা করার’ অভিযোগ তোলা হয়েছে।

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে কিউবা সরকার তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। তবে ওয়াল স্ট্রিট জার্নালে প্রতিবেদনটি প্রকাশের দিনই কিউবার উপপররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফার্নান্দেজ দে কোসিও একে নাচক করে দেন। প্রতিবেদনটিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ অভিহিত করে তিনি বলেন, দশকের পর দশক ধরে কিউবার ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করে রাখা অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে ন্যায্যতা দিতে এটা তাদের আরেকটি ‘ধাপ্পা’। কিউবার এই মন্ত্রী আরও বলেন, তারা লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে যেকোনো ধরনের বিদেশি সামরিক উপস্থিতির বিরোধী।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত