আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

পোকার কামড়ের পর মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন মানুষ

পোকার কামড়ের পর মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন মানুষ

ছবি: এলএবাংলাটাইমস

ছোট্ট একটি পোকা। নাম টিক (এঁটুলি)। পোকাটির কামড়ের পর মাংস বা প্রাণিজাত খাদ্য খেলে অনেক মানুষের শরীরে দেখা দিচ্ছে অ্যালার্জি। বিজ্ঞানীরা এ জটিলতার নাম দিয়েছেন আলফা–গাল সিনড্রোম। এই জটিলতা মৃত্যুঝুঁকিও ডেকে আনতে পারে। বিজ্ঞানীদের ধারণা, যুক্তরাষ্ট্রে এরই মধ্যে হয়তো প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষ আলফা–গাল সিনড্রোমে ভুগছেন।  

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) গতকাল বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে। বিজ্ঞানীরা বলছেন, লোন স্টার টিক নামে পোকাটির একটি প্রজাতির লালা থেকে জটিলতাটি দেখা দিচ্ছে। পিঠের সাদা দাগ দেখে পোকাটি শনাক্ত করা হয়। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পূর্বাঞ্চলে এটি বেশি দেখা যায়। তবে জলবায়ু পরিবর্তনের জেরে পোকাটি আরও এলাকায় ছড়িয়ে পড়ছে।

লোন স্টার টিকের কামড়ের পর নির্দিষ্ট কিছু স্তন্যপায়ী প্রাণিজাত খাবার খেলে আলফা–গাল সিনড্রোম দেখা দিতে পারে। এই খাবারগুলোর মধ্যে রয়েছে শূকর, গরু, খরগোশ, ভেড়া ও হরিণের মাংস এবং জিলেটিন, দুধ, দুগ্ধজাত পণ্য ও নির্দিষ্ট কিছু ওষুধ। এগুলো খেলে পেটে ব্যথা, ডায়রিয়া, চর্মরোগ ও শ্বাসপ্রশ্বাসের সমস্যা দেখা দিতে পারে।

সিডিসি বলছে, আলফা–গাল সিনড্রোমের প্রভাব মানুষভেদে ভিন্ন হতে পারে। এই প্রভাব মৃদু, তীব্র বা প্রাণঘাতী হতে পারে। এ ছাড়া অ্যানাফিলাক্সিস নামের একধরনের অ্যালার্জিজনিত জটিলতা দেখা দিতে পারে। এই জটিলতায় শরীরের একাধিক অঙ্গের ওপর প্রভাব পড়ে। ফলে জরুরি ভিত্তিতে চিকিৎসাসেবা নেওয়ার প্রয়োজন পড়তে পারে।

তবে অনেকের শরীরে আলফা–গাল সিনড্রোমের প্রভাব সব সময় না–ও পড়তে পারে। আবার মাংস পরিপাক করতে বেশি সময় নিলে এই জটিলতার লক্ষণগুলো ধরা কঠিন হতে পারে। সিডিসি বলছে, ২০১০ সালে থেকে ১ লাখ ১০ হাজারের বেশি আলফা–গাল সিনড্রোম শনাক্ত হওয়ার ঘটনা ঘটেছে। আর ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত শনাক্তের পরিমাণ প্রতিবছরে প্রায় ১৫ হাজার করে বেড়েছে। তবে যুক্তরাষ্ট্রে শনাক্তের চেয়ে বেশি মানুষের শরীরে আলফা–গাল সিনড্রোম বাসা বাঁধতে পারে বলে মনে করছে সিডিসি। তাদের ধারণা, সংখ্যাটা ৪ লাখ ৫০ হাজার পর্যন্ত হতে পারে। চিকিৎসকেরাও এই জটিলতার সঙ্গে তেমন পরিচিত নন। গত বছর ১ হাজার ৫০০ চিকিৎসকের ওপর একটি জারিপে দেখা গেছে, তাঁদের মধ্যে ৪২ শতাংশ আলফা–গাল সিনড্রোমের কথা কখনো শোনেননি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত