আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

আইওয়া অঙ্গরাজ্যের এক ব্যক্তির সংগ্রহে রয়েছে ৭০ হাজার পেন্সিল

আইওয়া অঙ্গরাজ্যের এক ব্যক্তির সংগ্রহে রয়েছে ৭০ হাজার পেন্সিল

এলএবাংলাটাইমস

আইওয়া অঙ্গরাজ্যের এক ব্যক্তির সংগ্রহে রয়েছে ৭০ হাজার পেন্সিল। প্রত্যেকটি পেন্সিল আলাদা ধরনের, কোনোটির সঙ্গে দ্বিতীয়টির মিল নেই। বিষয়টি নজরে এসেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষেরও।

সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য অ্যারন বার্থলমি নামের ওই ব্যক্তির কাছে থাকা পেন্সিলগুলো গণনা করা হয়। শিগগিরই তিনি আনুষ্ঠানিক স্বীকৃতি পাচ্ছেন। তবে এই প্রক্রিয়ায় তিন মাস সময় লাগতে পারে।

৩৬ বছর বয়সী বার্থলমির বাড়ি আইওয়া অঙ্গরাজ্যের কোফ্যাক্স শহরে। তার সংগ্রহে থাকা পেন্সিল স্থানীয় কোফ্যাক্স হিস্টরিক্যাল সোসাইটি মিউজিয়ামে রাখা আছে। সম্প্রতি গিনেস রেকর্ডসের নিয়ম মেনে সেখানেই পেন্সিলগুলো গণনা করা হয়।

বার্থলমি জানান, প্রাক-প্রাথমিকে পড়ার সময় তার পেন্সিল সংগ্রহ শুরু। তখন এক শিক্ষকের থেকে উপহার পাওয়া একটি রঙিন পেন্সিল তাকে ভীষণভাবে আকৃষ্ট করে।

বার্থলমির সংগ্রহে থাকা স্মারক পেন্সিলের মধ্যে শতবর্ষী পেন্সিলও রয়েছে। অ্যান্টিক জিনিসপত্রের সংগ্রহশালা ও দোকান ঘুরে তিনি সেগুলো সংগ্রহ করেছেন।

তার সংগ্রহে যেমন লেখালেখির পেন্সিল রয়েছে, তেমনই তিনি যত্ন করে রেখে দিয়েছেন টেলিফোন ডায়াল করার পেন্সিলও। এছাড়া খেলাধুলার সূচি ও বিজ্ঞাপনে ব্যবহৃত পেন্সিলও রয়েছে তার সংগ্রহে।

বার্থলমির আগে ২০২০ সালে এমিলিও অ্যারিনাস নামে এক ব্যক্তির কাছে ২৪,০২৬টি আলাদা পেন্সিল ছিল। ওই বছর তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলতে সক্ষম হন।

ওয়াশিংটন পোস্টকে বার্থলমি বলেন, “আমি সবসময় এমন সব গল্প উপভোগ করেছি, যা পেন্সিল বলতে পারে।”

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত