আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

হাডসন নদীতে ৩১৫ মাইল সাঁতার কাটলেন লুইস পিউ

হাডসন নদীতে ৩১৫ মাইল সাঁতার কাটলেন লুইস পিউ

ছবি: এলএবাংলাটাইমস

নদীদূষণের বিষয়ে সচেতনতা বাড়াতে যুক্তরাষ্ট্রের হাডসন নদীতে ৩১৫ মাইল (৫০০ কিলোমিটার) সাঁতার কেটেছেন যুক্তরাজ্যের সাঁতারু লুইস পিউ। গতকাল বুধবার তিনি ৩১৫ মাইল সাঁতারের এই ভ্রমণ শেষ করেন।

বিশ্বের বিভিন্ন দেশে নদীদূষণের বিষয়ে সচেতনতা বাড়াতে কয়েক দশক ধরে কাজ করছেন পিউ। এক দশক আগে জাতিসংঘ সাগরদূষণ বন্ধে সচেতনতা সৃষ্টি করতে তাঁকে বিশেষ পৃষ্ঠপোষক নিয়োগ দেয়।

পিউ (৫৩) বলেন, ৫০ বছর আগে বিশ্বের দূষিত নদীগুলোর অন্যতম ছিল হাডসন। হাডসন উপত্যকা থেকে শুরু করে নিউইয়র্ক নগর পর্যন্ত দীর্ঘ সাঁতার শেষ করার পর পিউ সাংবাদিকদের বলেন, ‘আমাদের পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদী দরকার।’


পিউ বলেন, ‘স্ট্যাচু অব লিবার্টি এবং এর টর্চ সবার প্রিয়। ওই টর্চের দিকে তাকিয়ে প্রথম আমার এই পরিকল্পনা। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সম্ভবত একটু পরিষ্কার পানীয় জল পান করা। আর সে কারণেই আমার এই পরিকল্পনা।’

পিউ নিউইয়র্কের অতীত শিল্প এলাকার কথা তুল ধরে বলেন, একসময় দূষণে দিন দিন এই নদীর পানির রং পরিবর্তিত হয়েছে। কী ধরনের রং বা দূষিত বর্জ এই নদীতে ফেলা হয়েছে, তার ওপর নির্ভর করে পানির রং পরিবর্তন হয়েছিল।

তবে কয়েক দশকের দূষণবিরোধী পদক্ষেপের পর পিউ নিজে এই নদীতে নিরাপদে সাঁতার কাটতে পেরেছেন। তিনি আশা করেন, তাঁর মাসব্যাপী সাঁতার কাটা দেখে আরও অনেকে উৎসাহিত হবেন।

যুক্তরাজ্যের এই সাঁতারু বলেন, এখানে যা ঘটছে, তা দেখে অনেকে উৎসাহিত হতে পারেন এবং নিজেকে বলতে পারেন, ‘তাঁরা যদি হাডসন নদীতে সাঁতার কাটতে পারেন, তাহলে আমরাও আমাদের নদীতে এভাবে সাঁতার কাটতে পারি। আমাদের নদীও রক্ষা পেতে পারে।’

এর আগে পিউ নদীদূষণের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে অ্যান্টার্কটিকা, উত্তর মেরু ও লোহিত সাগরে সাঁতার কেটেছেন।

পিউ এমন একসময় হাডসন নদীর ৩১৫ মাইল সাঁতার কেটে নিউইয়র্ক শহরে এলেন, যখন সেখানে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বিশ্বনেতারা সেখানে আসছেন। এই অধিবেশন চলাকালে ঐতিহাসিক হাই সি’স ট্রিটি সই হতে পারে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত