আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বিমানবন্দরের কর্মীরাই যাত্রীর ব্যাগ থেকে চুরি করেছেন ডলার

বিমানবন্দরের কর্মীরাই যাত্রীর ব্যাগ থেকে চুরি করেছেন ডলার

ছবি: এলএবাংলাটাইমস

মিয়ামি বিমানবন্দরে যাত্রীদের ব্যাগ থেকে ডলার ও অন্যান্য জিনিসপত্র চুরি করেছেন খোদ বিমানবন্দরের পরিবহন নিরাপত্তা প্রশাসনের কর্মীরা। এই দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজে। এখন এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

চলতি বছরের ২৯ জুন বিমানবন্দরের দুই পরিবহন নিরাপত্তাকর্মী যাত্রীদের ব্যাগ থেকে অন্তত নগদ ৬০০ ডলার ও অন্যান্য জিনিসপত্র চুরি করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত দুজন হলেন ২০ বছর বয়সী জসু গনজালেজ ও ৩৩ বছরের লাবারিয়াস উইলিয়ামস। জুলাইয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিমানবন্দরের চেকপয়েন্টে ব্যাগ থেকে জিনিস চুরির অভিযোগ তদন্ত করতে গিয়ে বিষয়টি ধরা পড়ে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, চেকপয়েন্টে এক্স–রে মেশিন দিয়ে যাত্রীদের ওয়ালেট বা পার্স পাঠানোর সময় দায়িত্বরত কর্মীরা সেগুলো থেকে নগদ অর্থ সরিয়ে রাখছেন। এতে দেখা যায়, এক কর্মকর্তা একটি ওয়ালেটে হাত দিয়ে সেখান থেকে ডলার সরিয়ে দ্রুত নিজের পকেটে চালান করছেন।

এই দুজনের সঙ্গে এলিজাবেথ ফাস্টার নামের আরও একজনকে গত জুলাইয়ে গ্রেপ্তার করা হয়। মিয়ামি-ডেড কাউন্টি জেলের রেকর্ড অনুসারে, প্রাথমিকভাবে তাঁদের বিরুদ্ধে সুসংগঠিত প্রতারণার অভিযোগ আনা হয়।

ফাস্টার ও গনজালেজ স্বীকার করেছেন, তাঁরা যাত্রীদের ব্যাগ থেকে অসংখ্য চুরি করেছেন। দুজন একসঙ্গে কাজ করার সময় প্রতিদিন গড়ে এক হাজারের মতো ডলার চুরি করেছেন।

পরিবহন নিরাপত্তা প্রশাসনের (টিএসএ) তথ্যমতে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং প্রশাসনিক পদক্ষেপ না নেওয়া পর্যন্ত স্ক্রিনিং দায়িত্ব থেকে ওই কর্মকর্তাদের অপসারণ করা হয়েছে। এক বিবৃতিতে টিএসএ জানিয়েছে, পরিবহন নিরাপত্তা প্রশাসন তাঁর কর্মকর্তাদের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাগত ও নৈতিক মানদণ্ড বজায় রাখে। কর্মক্ষেত্রে কোনো ধরনের অসদাচরণ মেনে নেওয়া হবে না।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত