আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

দূষিত তেলাপিয়া খেয়ে হাত-পা হারালেন মার্কিন নারী

দূষিত তেলাপিয়া খেয়ে হাত-পা হারালেন মার্কিন নারী

ছবি: এলএবাংলাটাইমস

দূষিত মাছ খাওয়ার পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক নারী তাঁর চার হাত-পা হারিয়েছেন।

ভুক্তভোগী নারীর নাম লরা বারাজাস (৪০)। তাঁর বন্ধুদের ভাষ্য, তিনি ভালো করে রান্না না করে তেলাপিয়া মাছ খেয়েছিলেন। এই মাছ প্রাণঘাতী ব্যাকটেরিয়ায় সংক্রমিত ছিল। পরে ওই মাছ খেয়ে লরা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বাঁচাতে তাঁর চার হাত-পা কেটে ফেলতে হয়।

বন্ধুদের তথ্যমতে, এক মাস হাসপাতালে থাকার পর গত বৃহস্পতিবার লরার জীবন রক্ষায় অস্ত্রোপচার করা হয়।

লরার বন্ধু আনা মেসিনা বলেন, এ ঘটনায় তাঁরা সবাই খুবই মর্মাহত। এটা ভয়ানক ঘটনা। এটা যে কারও ক্ষেত্রে ঘটতে পারত।

লরার ছয় বছর বয়সী একটি ছেলেসন্তান আছে। তিনি ক্যালিফোর্নিয়ার সান জোসের একটি বাজার থেকে এই মাছ কিনেছিলেন বলে জানান বন্ধু মেসিনা। তিনি বলেন, এই মাছ বাড়িতে রান্না করেছিলেন লরা। মাছ খাওয়ার কয়েক দিন পর তিনি অসুস্থ হয়ে পড়েন।

মেসিনার ভাষ্য, তেলাপিয়া মাছ খাওয়ার কয়েক দিন পর লরার হাতের আঙুল কালো হয়ে গিয়েছিল। পা কালো হয়েছিল। তাঁর নিচের অংশের ঠোঁট কালো হয়ে গিয়েছিল। তাঁর কিডনি কাজ করছিল না। তিনি প্রায় মরতে বসেছিলেন।

মেসিনা বলেন, তিনি ভিব্রিও ভালনিফিকাস ব্যাকটেরিয়ায় সংক্রমিত হয়েছিলেন। সম্ভাব্য প্রাণঘাতী এই ব্যাকটেরিয়া সাধারণত কাঁচা সামুদ্রিক খাবার ও সমুদ্রের পানিতে পাওয়া যায়।

মার্কিন সংক্রামক রোগবিশেষজ্ঞ নাতাশা স্পোটিসউড বলেন, এই ব্যাকটেরিয়ায় সংক্রমিত কিছু কোনো ব্যক্তি খেলে তিনিও সংক্রমিত হতে পারেন। আবার এই ব্যাকটেরিয়া যে পানিতে থাকে, সেই পানি শরীরের কাটা জায়গা বা ট্যাটু করা স্থানের সংস্পর্শে এলেও ব্যক্তি সংক্রমিত হতে পারেন।

সংক্রামক রোগ বিশেষজ্ঞ নাতাশা আরও বলেন, যাঁদের শরীরের রোগপ্রতিরোধব্যবস্থা (ইমিউন সিস্টেম) দুর্বল, বিশেষ করে তাঁদের জন্য এই ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্যমতে, প্রতিবছর এই ব্যাকটেরিয়ায় ১৫০ থেকে ২০০ মানুষের সংক্রমিত হওয়ার তথ্য পাওয়া যায়। সংক্রমিত ব্যক্তিদের প্রতি পাঁচজনের মধ্যে একজন মারা যান।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত