আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

গ্রন্থাগারে ৫৪ বছর পর বই ফেরত

গ্রন্থাগারে ৫৪ বছর পর বই ফেরত

ছবি: এলএবাংলাটাইমস

১৯৬৯ সালের কথা। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের একটিগ্রন্থাগার থেকে বই ধার নিয়েছিলেন এক নারী। কথা ছিল নির্দিষ্ট সময়েরপর ফেরত দেওয়ার। তবে সপ্তাহ, মাস—এমনকি বছর গড়ালেও বইটিআর ফিরিয়ে দেওয়া হয়নি। অবশেষে ৫৪ বছর পর গ্রন্থাগারে সেটি নিয়েহাজির হয়েছেন ওই নারী।

গ্রন্থাগারটির নাম সেউইকলি পাবলিক লাইব্রেরি। আর যে বই ঘিরে এইকাণ্ড, সেটি হচ্ছে মার্কিন সাহিত্যিক চাউন্সি ব্রিউস্টার টিংকারের লেখাবিওউল্‌ফ। ইনস্টাগ্রামে এক পোস্টে ওই গ্রন্থাগারের পক্ষ থেকে বলা হয়েছে, ক্যারোল ম্যাকিন্টায়ার নামের এক নারী ১৯৬৯ সালের জানুয়ারিতেবইটি ধার নিয়েছিলেন। চলতি ডিসেম্বর মাসে সেটি ফেরত দিয়েছেনতিনি।

এক সময় গ্রন্থাগারটিতে বই ফেরতে বিলম্ব হলে জরিমানার নিয়ম ছিল।সে নিয়ম অনুযায়ী, প্রতিদিনের জন্য পাঁচ সেন্ট করে জরিমানা দিতেহতো। হিসাবে ক্যারোলকে গুনতে হতো প্রায় ১ হাজার ডলার। তবে তাঁরভাগ্য ভালো। বই জমা দিতে বিলম্ব হলেও এখন কোনো জরিমানা নেয়না গ্রন্থাগারটি।

বিওউল্‌ফ প্রকাশিত হয়েছিল ১৯০২ সালে। ১৯২০ সালে বইটি কেনাহয়েছিল শূন্য দশমিক ৯৮ ডলারে। গ্রন্থাগারটি জানিয়েছে, এত দিনপরও যদি ক্যারোল বইটি ফেরত না দিতেন, তাহলে গ্রন্থাগার কর্তৃপক্ষতাঁর কাছে শত বছর আগের ওই ক্রয়মূল্যই জরিমানা হিসেবে দাবি করতেপারত

ক্যারোল বইটি যখন ধার নিয়েছিলেন, তখন তিনি উচ্চমাধ্যমিকেপড়েন। বিদ্যালয়ে পড়াশোনার জন্যই সেটি নিয়েছিলেন। তবে ফেরতদেওয়ার সময় খুঁজে পাচ্ছিলেন না। সম্প্রতি বইটি খুঁজে পাওয়ার বিষয়েক্যারোল বলেন, ‘আমার কয়েকটি বই নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলাম। হঠাৎবিওউল্‌ফ বইটি পেলাম। অবাক হয়ে বলে উঠলাম, হায় ঈশ্বর!’

চলতি বছরে সেউইকলি পাবলিক লাইব্রেরির দেড় শ বছর পূর্তিউদ্‌যাপিত হচ্ছে। গ্রন্থাগারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখা হয়েছে, লাইব্রেরির ১৫০ বছরের ইতিহাস উদ্‌যাপন চলছে। এমন এক সময়ে এতআগে ধার নেওয়া কোনো বই ফেরত পাওয়াটা চমৎকার একটি বিষয়।দীর্ঘ সময় ধরে চলা গ্রন্থাগারটির গল্পে একটি ঘটনা হিসেবে এটি যুক্তহবে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত