আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বিশ্ব ইতিহাসে সর্বোচ্চ তেল উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্র

বিশ্ব ইতিহাসে সর্বোচ্চ তেল উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্র

ছবি: এলএবাংলাটাইমস

বিশ্ব এখন জলবায়ু পরিবর্তনের কারণে টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত। এ অবস্থায় পরিবেশকর্মীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে তেল উৎপাদন শিল্পকে পর্যায়ক্রমে কমিয়ে আনার দাবি জানিয়ে আসছেন। তবে আশ্চর্য হওয়ার মতো বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্রে বরং এর উল্টোটাই ঘটছে। পৃথিবীর ইতিহাসে যেকোনো দেশের চেয়ে বর্তমানে বেশি পরিমাণে তেল উৎপাদনের পথে রয়েছে যুক্তরাষ্ট্র।

এসঅ্যান্ডপি গ্লোবাল কমডিটি ইনসাইটসের এক প্রতিবেদনের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, চলতি বছরের চতুর্থ ত্রৈমাসিকে প্রতিদিন ১ কোটি ৩৩ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ও কনডেনসেট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র, যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ।

ইতিমধ্যে লক্ষ্যমাত্রা অনুসারে উৎপাদন বৃদ্ধি পেয়েছে দেশটিতে। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুসারে, দেশটিতে গত মাসে দৈনিক ১ কোটি ৩২ লাখ ব্যারেল তেল উৎপাদিত হয়েছে।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তেল উৎপাদন অনেক বাড়িয়েছিলেন। ২০২০ সালের শুরুতে দৈনিক উৎপাদন রেকর্ড ১ কোটি ৩১ লাখ ব্যারেল হয়েছিল। পরে করোনাভাইরাস মহামারির প্রকোপ বৃদ্ধি ও দামে বড় ধরনের পরিবর্তন আসায় তেলের উৎপাদন আবার কমিয়ে দেয় দেশটি। এখন উৎপাদন আবার বাড়ানো হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাস ও নিউ মেক্সিকোর পারমিয়ান বেসিনে তেল উৎপাদন এত বেড়েছে যে সরবরাহকারীরা সেখান থেকে বিদেশে রপ্তানি শুরু করেছেন। এসঅ্যান্ডপির তথ্য অনুসারে, বর্তমানে সৌদি আরব বা রাশিয়ার মতো একই পরিমাণ অপরিশোধিত তেল, পরিশোধিত পণ্য ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানি করছে যুক্তরাষ্ট্র।

জ্বালানি বাজারের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান র‌্যাপিডান এনার্জি গ্রুপের প্রেসিডেন্ট বব ম্যাকনালি বলেন, বিষয়টি মনে করিয়ে দিচ্ছে যে যুক্তরাষ্ট্রে কাছে তেলের প্রচুর মজুত রয়েছে এবং এ শিল্পকে কখনোই অবমূল্যায়ন করা উচিত নয়।

এদিকে যুক্তরাষ্ট্রের দেখাদেখি কানাডা, ব্রাজিলসহ ওপেকবহির্ভূত তেল উৎপাদনকারী অন্যান্য দেশও আগের চেয়ে বেশি পরিমাণে তেল উৎপাদন করছে। রেকর্ড তেল উৎপাদনের ফলে বিশ্ববাজারে তেলের দামে প্রভাব পড়েছে। বিশেষ করে সৌদি আরব ও রাশিয়ার নেতৃত্বাধীন ওপেক দেশগুলো তেলের উৎপাদন কমিয়ে মূল্যবৃদ্ধির যে চেষ্টা করছে, তাতে খুব একটা সুবিধা হচ্ছে না।

রোববার যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস আগামী বছরে তেলের দামের বিষয়ে পূর্বাভাস কমিয়ে দিয়েছে। ব্যাংকটি বলেছে, দামের পূর্বাভাস কমানোর পেছনে মূল কারণ তেলের সরবরাহ বৃদ্ধি। এসঅ্যান্ডপির তথ্য অনুসারে, আগামী বছরে বিশ্ববাজারে সবচেয়ে বেশি তেলের চাহিদা থাকবে।
রেকর্ড তেল উৎপাদন সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর জ্বালানি নীতির জন্য সমালোচনার মুখে পড়েছেন। বাইডেন যুক্তরাষ্ট্রের স্থল ও জলভাগ থেকে তেল উৎপাদন কমানোর পক্ষে।

যুক্তরাষ্ট্রের পেট্রোলিয়াম ইনস্টিটিউটের পলিসি, ইকোনমিকস ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ডাস্টিন মেয়ার বলেছেন, বিশ্বে জ্বালানির চাহিদা কমবে না, বরং বাড়তে থাকবে। এ ক্ষেত্রে মার্কিন ভূখণ্ড ও জলভাগ থেকে উৎপাদিত জ্বালানি দেশটিসহ সারা বিশ্বের ভোক্তাদের জন্য স্থিতিশীল পরিস্থিতি তৈরিতে ভূমিকা রাখতে পারে।

‘কিন্তু দুর্ভাগ্যবশত বর্তমান (বাইডেন) প্রশাসন উৎপাদন সীমিত করার জ্বালানি নীতি অনুসরণ করে সামনে এগোচ্ছে,’ বলেন ডাস্টিন মেয়ার।

যুক্তরাষ্ট্রের তেল উৎপাদন মূলত বাজার দ্বারা নির্ধারিত হয়। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের জ্বালানি কর্মকর্তা বব ম্যাকন্যালি সিএনএনকে বলেন, যুক্তরাষ্ট্রে তেল উৎপাদন সম্পর্কে প্রেসিডেন্টরা তেমন কিছু করতে পারেন না। বিষয়টি এমন নয় যে ওভাল অফিস থেকে ডায়াল করলেই তেলের উৎপাদন বাড়তে বা কমতে শুরু করবে। ফলে বর্তমানে যে তেলের উৎপাদন বেড়েছে, হোয়াইট হাউস তার জন্য কৃতিত্ব নেওয়ার চেষ্টা করবে না।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত