আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে তীব্র তুষারপাতের সঙ্গে হাড়কাঁপানো শীত

যুক্তরাষ্ট্রে তীব্র তুষারপাতের সঙ্গে হাড়কাঁপানো শীত

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে প্রায় এক সপ্তাহ ধরে চলছে শীতকালীন ঝড়। শুক্রবার (১২ জানুয়ারি) ভয়াবহ আকার ধারণ করে এই ঝড়ের মাত্রা। রাস্তাঘাট ঢেকে গেছে বরফের পুরু আস্তরণের নিচে। তীব্র তুষারপাত ও হাড়কাঁপানো শীতে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বাতিল করা হয়েছে দুই হাজারেরও বেশি ফ্লাইট। প্রায় সাত হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে।

তীব্র ঝড়ে দেশটির ১২টি রাজ্য বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। চার লাখেরও বেশি মানুষ এখনো অন্ধকারে। পরিস্থিতি বেগতিক দেখে জরুরি অবস্থা জারি করেছেন আরাকানসাস রাজ্যের গভর্নর। যুক্তরাষ্ট্রের বেশির ভাগ অংশেই সপ্তাহজুড়ে অব্যাহত রয়েছে এই প্রবল ঝড় ও মারাত্মক তুষারপাত। রাস্তাঘাট ঢেকে গেছে বরফের পুরু আস্তরণের নিচে। আইডাহোতে তুষারধসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া উইসকনসিনের এক ব্যক্তি তার ড্রাইভওয়েতে তুষারপাতের সময় মারা গেছেন। উইসকনসিনে মিলওয়াকি কাউন্টি মেডিকেল পরীক্ষকের কার্যালয় শুক্রবার বিকেলে বলেছে, ৬৯ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর তদন্ত করা হচ্ছে, যিনি ফ্রাঙ্কলিনে তার ড্রাইভওয়েতে তুষারপাতের সময় নিস্তেজ হয়ে পড়েছিলেন।

শিকাগোর শহরতলীতে তীব্র শীতে এক ব্যক্তির মৃত্যুর খবর দিয়েছে কর্তৃপক্ষ। চলতি মৌসুমে শিকাগোতে ঠান্ডাজনিত প্রথম মৃত্যু হিসেবে এটিকে দেখা হচ্ছে। পরিচয় প্রকাশিত না হওয়া সেই ব্যক্তিকে বৃহস্পতিবার শিকাগোর শিলার পার্কের কাছে পাওয়া গেছে বলে জানিয়েছে কুক কাউন্টি মেডিকেল পরীক্ষকের দপ্তর। ময়নাতদন্তে দেখা গেছে, তার মৃত্যু ঠান্ডার কারণেই হয়েছে।

মন্টানা সীমান্তের কাছে আইডাহোতে বৃহস্পতিবার বিকালে তুষার ধসে আটকা পড়ার পর দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তবে তৃতীয় ব্যক্তিকে নিখোঁজ এবং মৃত বলে ধারণা করা হচ্ছে। বুধবার ক্যালিফোর্নিয়ায় তুষারপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মিশিগানে তীব্র ঝড়ে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন বাসিন্দারা। পাওয়ার আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট অনুসারে, ১ লাখ ৩০ হাজারেরও বেশি গ্রাহক আছেন বিদ্যুৎবিহীন অবস্থায়।

অন্যদিকে ডাকোটাতে ঠান্ডাই হচ্ছে সবচেয়ে বড় উদ্বেগের বিষয়।
শুক্রবার সকালে উত্তর ডাকোটার বিসমার্কে তাপমাত্রা ছিল মাইনাস ২৪ ডিগ্রি সেলসিয়াস। রোববার তাপমাত্রা আরও কমে মাইনাস ২৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাসে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

২০২২ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে এলিয়ট নামের একটি শীতকালীন ঝড়ের আঘাতে মুখ থুবড়ে পড়েছিল অঞ্চলটির বিদ্যুৎ ও জ্বালানি শিল্প। সেখানে বেশ কিছুদিন বিদ্যুৎ ও গ্যাসের সংকটে ছিলেন বাসিন্দারা। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, চলতি সপ্তাহে আঘাত হানা ঝড়টি শীতকালীন ঝড় এলিয়টের চেয়েও বেশি প্রভাব ফেলবে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত