আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

এবার ইরাকে পিঠটান দিচ্ছে যুক্তরাষ্ট্র, সরিয়ে নেবে সেনা

এবার ইরাকে পিঠটান দিচ্ছে যুক্তরাষ্ট্র, সরিয়ে নেবে সেনা

ছবিঃ এলএবাংলাটাইমস

ইরাক থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের অবসানের বিষয়ে আলোচনা শুরু করার বিষয়ে দুই দেশের সরকার একমত হয়েছে। প্রথম দিকে বিরোধিতা করলেও ইরাক থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে রাজি হয়েছে ওয়াশিংটন।

এক বিবৃতিতে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের উপদেষ্টারা আর কত দিন থাকবে এ নিয়ে একটি সুনির্দিষ্ট ও পরিষ্কার সময়সূচি তৈরি করা হবে। একই সঙ্গে ইরাকের মাটিতে এসব উপদেষ্টার উপস্থিতি ক্রমান্বয়ে কমানো হবে। একপর্যায়ে এই জোটের অবসান করা হবে।

পৃথক আরেক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০২৩ সালের আগস্টে উচ্চ পর্যায়ের সামরিক কমিশনের অংশ হিসেবে এ আলোচনা হবে। ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্থায়ী দ্বিপক্ষীয় নিরাপত্তা অংশীদারিত্ব নিয়েও আলোচনা করা হবে।

২০০৩ সাল থেকে ইরাকে অবস্থান করছে মার্কিন বাহিনী। মাঝে ২০১১ সালে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়। কিন্তু বছর তিনেক পরে আইএস ইরাকের বেশকিছু অঞ্চল দখলে নিয়ে নিলে মার্কিন সেনারা আবারও ইরাকে যায়। এরপর ২০১৭ সালে আইএসকে পরাজিত করলেও ইরাকে থেকে যায় মার্কিন সেনারা। বর্তমানে ইরাকে ২ হাজার ৫০০ সেনা রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইসলামিক স্টেটের (আইএস) পুনরুত্থান ঠেকাতে স্থানীয় সেনাবাহিনীকে পরামর্শ ও সহায়তা করাই এই মিশনের লক্ষ্য।

তবে কয়েক সপ্তাহ আগে বাগদাদে মার্কিন হামলায় এক মিলিশিয়া নেতা নিহত হলে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সেনাদের দেশ থেকে বিতাড়নের তোড়জোড় শুরু করে ইরাক সরকার।

গত ৫ জানুয়ারি ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির কার্যালয় এক বিবৃতিতে জানায়, ইরাকে আন্তর্জাতিক জোটের বাহিনীর উপস্থিতি স্থায়ীভাবে শেষ করবে সরকার। এ উদ্দেশ্যে ব্যবস্থা গ্রহণে দ্বিপক্ষীয় কমিটি গঠনের তারিখ নির্ধারণ করা হবে।

তবে ইরাকের এমন ঘোষণার পর যুক্তরাষ্ট্রের সেনা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছিল, ইরাক থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়ার আপাতত কোনো পরিকল্পনা নেই।

এলএবাংলাটাইমস/এসএ/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত