আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

সাগরের ওপর ১১৩ মাইল ‘ভাসমান’ মহাসড়ক

সাগরের ওপর ১১৩ মাইল ‘ভাসমান’ মহাসড়ক

ছবিঃ এলএবাংলাটাইমস

ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক বিস্ময় ‘দ্য ওভারসিজ হাইওয়ে’। সাগরের ওপরে নির্মিত ১১৩ মাইলের এই মহাসড়ক সেখানকার পর্যটনের জন্য একটি আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। এই পথ ধরে মিয়ামি থেকে যাওয়া যায় যুক্তরাষ্ট্রের সর্বদক্ষিণের দ্বীপ কি ওয়েস্টে। পথে দেখা মেলে চোখজুড়ানো আরও নানা দ্বীপের। এই মহাসড়ক ধরে সম্প্রতি ভ্রমণে বেরিয়েছিলেন সাংবাদিক স্ট্রাসি টিও। পাঠকদের কাছে ভ্রমণের সেই অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। জানিয়েছেন ওভারসিজ হাইওয়েজের ইতিহাসও।

যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকাল প্রায় শুরু হয়ে গেছে। তল্পিতল্পা গুছিয়ে অনেকেই ইতিমধ্যে ভ্রমণে বের হতে শুরু করেছেন। সেই তালিকায় আমরাও নাম লিখিয়েছি। যে পথ ধরে আমরা এগোচ্ছি, সেটি আমাদের খুবই পছন্দের ‘দ্য ওভারসিজ হাইওয়ে’ বা ‘সাগরের ওপর মহাসড়ক’। সাগরের মধ্যে ১১৩ মাইল দীর্ঘ এই ‘ভাসমান’ মহাসড়ক ফ্লোরিডা অঙ্গরাজ্যের হালচাল চিরদিনের জন্য বদলে দিয়েছে।

আমরা আটলান্টিক মহাসাগর ও মেক্সিকো উপসাগরের মাঝামাঝি কোনো এক জায়গায়। সাগরের বুকে সড়ক ধরে এগিয়ে যাচ্ছি। যত দূর চোখ যায় নীল জলরাশি। কখনো ভেসে উঠছে দুরন্ত ডলফিন। ওপরে গাঙচিলের কিচিরমিচির। সাগরের পানিতে ঠাঁয় দাঁড়িয়ে মাছ ধরা নৌকাগুলো। আমারও মনে হলো, যাই ছিপ পেতে বসি। তবে চাইলেই তো সব হয় না। আমাদের গাড়ির গতি যে ঘণ্টায় ৫০ মাইল।

ফ্লোরিডার মিয়ামি থেকে ‘কি ওয়েস্ট দ্বীপে’ যাওয়া আজকের দিনের মতো কখনোই এত সহজ ছিল না। বিংশ শতাব্দীর শুরুর দিকে যুক্তরাষ্ট্রের সর্বদক্ষিণে এই দ্বীপে যেতে হতো নৌকায় চড়ে। সময় লাগত কমপক্ষে এক দিন। মাথায় রাখতে হতো আবহাওয়া আর সাগরের ঢেউয়ের কথাও। আজ যে পরম নিশ্চিন্তে গাড়ি চালিয়ে এই পথ পাড়ি দিচ্ছি, সে জন্য অবশ্যই ধন্যবাদ দিতে হয় দ্য ওভারসিজ হাইওয়েকে। এই মহাসড়ক যুক্ত করেছে ৪৪টি দ্বীপকে। পথজুড়ে রয়েছে মোট ৪২টি সেতু।

ওভারসিজ হাইওয়ের কাজ আসলে শুরু হয়েছিল ‘ওভার–সি রেলওয়ে’ হিসেবে। এই পরিকল্পনা এসেছিল হেনরি মরিসন ফ্লাগলারের মাথা থেকে। তাঁকে আধুনিক ফ্লোরিডার জনক বলা হয়। ১৮৭০ সালে তৎকালীন ধনকুবের ব্যবসায়ী জন ডি রকফেলারের সঙ্গে হাত মিলিয়ে জ্বালানি তেলের ব্যবসা খোলেন তিনি। প্রতিষ্ঠানের নাম দেওয়া হয় ‘স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি’। বিংশ শতাব্দীর শুরুর দিকে এটি বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী ব্যবসাগুলোর একটি হয়ে উঠেছিল।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত