আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

ডিএনএ টেস্টে ৫০ বছর পর দেখা হয়ে গেল দুই বোনের

ডিএনএ টেস্টে ৫০ বছর পর দেখা হয়ে গেল দুই বোনের

ছবি: এলএবাংলাটাইমস

আরও একজন বোন থাকার কথা জানতেন না দুই বোনের কেউই। তবু ৫০ বছর পর ডিএনএ পরীক্ষা মিলিয়ে দিল তাঁদের।

যুক্তরাষ্ট্রের কারেন স্যান্ডিন এবং জেনিফার জনসনের মা একই হলেও তাঁদের বাবা ছিলেন আলাদা। এই ব্যবধানটুকুই একই মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া দুই বোনকে আলাদা করে রেখেছিল দশকের পর দশক।

বোনকে পাওয়ার অনুভূতিকে যেন কোনো শব্দেই প্রকাশ করতে পারছিলেন না কারেন স্যান্ডিন। বর্তমানে স্যান্ডিনের বয়স ৫৫ বছর, আর জেনিফার জনসন পা রেখেছেন ৫২ বছরে।
একই মায়ের গর্ভে জন্ম হলেও ইতিপূর্বে তাঁদের মধ্যে কোনো দিনও দেখা হয়নি। জন্মের পর থেকেই দাদা-দাদির কাছে বেড়ে উঠেছিলেন স্যান্ডিন।

স্যান্ডিন জানান, সম্প্রতি স্বামী মারা যাওয়ার পর একসঙ্গে ২৫ বছর ধরে বসবাস করা নিজের বাড়িটি তিনি পরিষ্কার করছিলেন। এ সময় তিনি তাঁর দাদির রেখে যাওয়া সব ছবি, চিঠি ও সার্টিফিকেটগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন। এসব দেখতে দেখতেই স্যান্ডিনের মনে হলো—তাঁর মা হয়তো এখনো বেঁচে আছেন। হয়তো তাঁর আরও ভাই-বোনও রয়েছে। এমন ভাবনা থেকেই শেষ পর্যন্ত পারিবারিক বংশ পরিক্রমা নিয়ে কাজ করা অ্যাঙ্কেস্ট্রি ডটকমের দ্বারস্থ হন তিনি।

এদিকে জেনিফারও অ্যাঙ্কেস্ট্রি ডটকমে গিয়েছিলেন আরও পাঁচ বছর আগেই। এর ফলে চলতি বছর অ্যাঙ্কেস্ট্রি ডটকমে স্যান্ডিন যোগ দিয়েই বোন জেনিফারকে তিনি পেয়ে যান।

স্যান্ডিন জানান, অ্যাঙ্কেস্ট্রি ডটকমের সাহায্যে তিনি তাঁর এক মামাকেও খুঁজে পেয়েছেন। স্যান্ডিনের মা তথা নিজের বোনকে খুঁজছিলেন সেই ব্যক্তি। অবশেষে স্যান্ডিনকে পেয়ে যাওয়ায় অনেক বড় উপকার হয়েছে তাঁর। কারণ বর্তমানে কিছু মানসিক অক্ষমতার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।

একে অপরকে আবিষ্কারের পর থেকেই দেখা হওয়ার আগ পর্যন্ত প্রতি সন্ধ্যায় একে অপরের সঙ্গে ফোনে কথা বলতেন স্যান্ডিন এবং জেনিফার। কারণ তাঁরা দুজন আমেরিকার দুই অঙ্গরাজ্যে বসবাস করেন। এর মধ্যে জেনিফার থাকেন ওকলাহোমায় এবং স্যান্ডিন থাকেন আরকানসাসে।

দুঃখজনক বিষয় হলো—বহু বছর আগে জেনিফারও তাঁর মায়ের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। কারণ তাঁকে দত্তক নিয়েছিল আরেকটি পরিবার। এবার তাঁরা দুই বোন এক হয়ে হারানো মাকে খুঁজে পাওয়ার পরিকল্পনা করেছেন। এ জন্য একে অপরকে আরও জানতে এবং একসঙ্গে আরও সময় কাটানোরও পরিকল্পনা করেছেন তাঁরা।

স্যান্ডিন বলেন, ‘আমরা আশা করি, আমাদের জৈবিক মাকে আমরা খুঁজে পাব এবং আমাদের পরিবার সম্পর্কে আরও জানতে চাচা এবং কিছু কাজিনের সঙ্গে সময় কাটাব।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত