আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

নির্বাচন ভবন উড়িয়ে দেয়ার হুমকি

নির্বাচন ভবন উড়িয়ে দেয়ার হুমকি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে হুমকির মধ্যে পড়েছেন নির্বাচন কমিশনের কমিশনার সচিবসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা। জ্যেষ্ঠ কর্মকর্তাদের মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে নির্বাচন ভবন উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হচ্ছে। গেল কয়েকদিন ধরেই এ ধরনের বার্তা পাচ্ছেন তারা।

শুক্রবার রাতে নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দিন বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেন, আমি বিষয়টি অবহিত রয়েছি। এ জন্য আজ থেকে নির্বাচন কমিশনে চার স্তর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

০১৮৮০৯০৮৭৩০ নম্বরে পাঠানো এ ক্ষুদে বার্তায় বলা হয়েছে- ‘আল্লাহু আকবার। এই কুফরি নির্বাচন বন্ধ কর অথবা মুজাহীদদের হাতে ভয়ংকর পরিনতির জন্য প্রস্তুত থাক। যেকোনো সময় নির্বাচন কমিশন উড়িয়ে দিতে আমরা রেডি। ইনশা আল্লাহ @মুজাহীদিন।’

এদিকে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, হুমকিতে অনেকের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ফলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে যথাযথ পদক্ষেপ নিতে বলেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে নির্বাচন ভবনে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিতের জন্য সকল বাহিনীকে নির্দেশনা দিয়েছে ইসি।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনেই নির্বাচন কমিশন ও কমিশন সচিবালয়। নির্বাচন ভবন উড়িয়ে দেয়ার হুমকি এবারই প্রথম। এর আগে দশম সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন চত্বর ও নির্বাচন কমিশনারদের বাসায় ককটেল হামলা হয়েছিল।

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে নির্বাচনের প্রচারণা শেষ করেছেন প্রার্থীরা। নির্বাচন কমিশনও সবধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে। এবার সংসদ নির্বাচনে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। দীর্ঘ ১০ বছর পর মুখোমুখি হতে যাচ্ছে রাজনীতিতে চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপি। তারা উভয়ই জোটবদ্ধভাবে ভোটে অংশ নিয়েছে।
এবারই প্রথম দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে আওয়মী লীগ বিরুধীদের চরম নির্যাতন চালাচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীও সরকারের পক্ষ হয়ে দেশব্যাপী দমন-নিপীড়ন চালাচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন এব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। বরং তারাও সরকারের পক্ষপাতিত্ত করছে। এজন্য দেশের মানুষ এই নির্বাচন কশিনের উপর ব্যাপক ক্ষুব্ধ।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮০০ এর বেশি প্রার্থী। এর মধ্যে ৫০ জনের মতো রয়েছেন স্বতন্ত্র প্রার্থী, বাকিরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী।

নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী, বিডিআর, র‌্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর ভোট কেন্দ্রে প্রায় ৬ লাখ ৮ হাজার ফোর্স নিয়োজিত রয়েছে। তাছাড়া সারাদেশে জেলা ও মেট্রোপলিটন পুলিশের টহল দল নিয়োজিত রয়েছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত